জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
নিজস্ব প্রতিবেদক: জামানত ছাড়াই সর্বোচ্চ ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-ঋণ’ বা ই-লোন পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে ঋণের আবেদন, অর্থ গ্রহণ ও কিস্তি পরিশোধ করা যাবে। এ ঋণের মেয়াদ সর্বোচ্চ ১২ মাস এবং গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠী, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তিসহ ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আর্থিক সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনায় স্কিমটির মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ‘ই-ঋণ’ পুনঃঅর্থায়ন স্কিম হালনাগাদ করে গত ৯ নভেম্বর এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে এ ঋণ বিতরণ করা হবে। তবে ঋণের আবেদন করতে গ্রাহকদের সরাসরি ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং ই-ওয়ালেটসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আবেদন করা যাবে।
ঋণ অনুমোদন হলে ডিজিটাল মাধ্যমেই অর্থ গ্রহণের সুযোগ থাকবে। একইভাবে ঋণের কিস্তিও ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে। অর্থাৎ আবেদন থেকে শুরু করে ঋণ গ্রহণ ও পরিশোধ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ডিজিটাল ব্যবস্থায় সম্পন্ন করার সুযোগ রাখা হয়েছে।
ই-ঋণ স্কিমের আওতায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন। এ ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস। গ্রাহক পর্যায়ে বার্ষিক সুদ বা মুনাফার হার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
অন্যদিকে, এ স্কিমে অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বার্ষিক ১ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকগুলোকে তুলনামূলক কম খরচে তহবিল সরবরাহ করে প্রান্তিক পর্যায়ে ঋণ বিতরণে উৎসাহিত করা হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় কয়েকটি জনগোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রান্তিক জনগোষ্ঠী, প্রত্যন্ত ও দূরবর্তী এলাকায় বসবাসকারী এবং প্রচলিত ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষ।
এ ছাড়া প্রান্তিক নারী, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারাও এ ঋণ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ১৮ থেকে ২৫ বছর বয়সী স্টুডেন্ট ব্যাংকিং হিসাবধারী শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ।
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং তৃতীয় লিঙ্গের গ্রাহকদেরও অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। যেসব মানুষের পক্ষে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় জামানত দিয়ে ঋণ নেওয়া কঠিন, তাদের জন্য এ স্কিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য, প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার বাইরে থাকা জনগোষ্ঠীকে সহজে ঋণ সুবিধার আওতায় আনা। বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক মানুষের আয়বর্ধক কর্মকাণ্ডে অর্থায়নের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কেন্দ্রীয় ব্যাংক মনে করে, এ স্কিমের মাধ্যমে ক্ষুদ্র ঋণ সুবিধা সহজলভ্য হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ও লেনদেনের অভ্যাস বাড়বে। মোবাইল অ্যাপ্লিকেশনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে আগ্রহ তৈরি হলে আর্থিক অন্তর্ভুক্তিও বাড়বে।
একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নেওয়া সম্ভব হবে। অর্থনৈতিক বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আর্থিক খাত গড়ে তোলার লক্ষ্যেই ই-ঋণ পুনঃঅর্থায়ন স্কিমটি হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাফওয়ান/
পাঠকের মতামত:
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- ওরিয়ন ইনফিউশনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ওরিয়ন ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার
- উত্তেজনার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আসিফের নতুন প্রস্তাব
- সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দাপট দেখাল সাত প্রতিষ্ঠান
- জীবন বিমা কোম্পানির সাড়ে ১৪ কোটির জমি বিক্রিতে বিএসইসির কড়া নজরদারি
- ‘এনআইডি ও ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে যাচ্ছে’
- শেয়ারবাজারে সতর্ক বিনিয়োগকারীরা, বাড়ছে না আস্থার গতি
- নুসরাতের বাড়িতে হামলার তদন্তে নতুন মোড়, সামনে এলো চাঞ্চল্যকর দাবি
- বিয়ের সিদ্ধান্ত অতঃপর ভারতে গিয়ে বিপাকে কানাডার নারী
- রাজনীতি নয়, শর্তের মঞ্চে আমির হামজা
- ঘূর্ণিঝড়ের আশঙ্কার মধ্যে দেশের আবহাওয়া নিয়ে নতুন বার্তা
- সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম প্রান্তিক প্রকাশ
- দ্য পেনিনসুলা চিটাগংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সোনারগাঁও টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালে যুক্তরাজ্যে বিনা খরচে মাস্টার্স, যেসব যোগ্যতা লাগবে
- শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- দেশবন্ধু পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেক্সিমকো ফার্মা সম্পূর্ণ মালিকানাধীন নতুন সাবসিডিয়ারি গঠনের অনুমোদন
- হাসিনার ফেরা নিয়ে ভারতের গণমাধ্যমের বিস্ফোরক তথ্য
- বসুন্ধরা পেপারের প্রথম প্রান্তিক প্রকাশ
- মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- প্রভাতী ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- হাক্কানি পাল্পের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ফার্মা এইডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল পলিমারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সেন্ট্রাল ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিমা ফুডসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আনলিমা ইয়ার্নের প্রথম প্রান্তিক প্রকাশ
- লাভেলো আইস্ক্রিমের প্রথম প্রান্তিক প্রকাশ
- গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই ফুডের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিডি থাই অ্যালুমিনিয়ামের প্রথম প্রান্তিক প্রকাশ
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- মনোস্পুল বিডির প্রথম প্রান্তিক প্রকাশ
- শীর্ষ ধনীর তালিকায় বিল গেটসের পতন, এগিয়ে গেলেন যারা
- ডিএসইতে বাজার মূলধনের পতন, লেনদেন বাড়ল প্রায় ৭০০ কোটি টাকা
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের প্রথম প্রান্তিক প্রকাশ
- ১৭২ দেশের নাগরিকের জন্য ভারতের ভিসায় নতুন সুবিধা
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজার থেকে ৬১২ কোটি টাকা তুলতে আইপিওতে আসছে ছয় প্রতিষ্ঠান
- বিবিএস ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ
অর্থনীতি এর সর্বশেষ খবর
- জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, ঘরে বসেই যেভাবে করবেন আবেদন
- আজকের ডলার, পাউন্ড, ইউরোসহ ১১ দেশের মুদ্রার বিনিময় হার













