এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য পরীক্ষার্থীদের উদ্দেশে ১১টি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। এসব নির্দেশনায় পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ, প্রবেশপত্র সংগ্রহ, উত্তরপত্র পূরণ এবং মোবাইল ফোন ও ক্যালকুলেটর ব্যবহারের বিধিনিষেধসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা প্রকাশিত পরীক্ষার রুটিন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে সাপ্লিমেন্টারি পরীক্ষা, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের পরীক্ষা। ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র, ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্য বিষয়গুলোর পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী নেওয়া হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। একই তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন করতে হবে।
পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে নির্ধারিত আসনে বসতে হবে। পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩০ নম্বরের এমসিকিউ পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে। ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের এমসিকিউ অংশের সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল অংশের সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লেখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সৃজনশীল অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ও দুপুরের পরীক্ষার সময়সূচি
সকাল ১০টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে সকাল ৯টা ৩০ মিনিটে পরীক্ষার্থীদের অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি অংশের ওএমআর শিট দেওয়া হবে। সকাল ১০টায় এমসিকিউ প্রশ্নপত্র বিতরণ করা হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে এমসিকিউ উত্তরপত্র বা ওএমআর শিট সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র দেওয়া হবে। তবে ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে সকাল ১০টা ২৫ মিনিটে ওএমআর শিট সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে।
অন্যদিকে, দুপুর ২টা থেকে শুরু হওয়া পরীক্ষার ক্ষেত্রে দুপুর ১টা ৩০ মিনিটে অলিখিত উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে। দুপুর ২টায় এমসিকিউ প্রশ্নপত্র দেওয়া হবে। দুপুর ২টা ৩০ মিনিটে এমসিকিউ উত্তরপত্র সংগ্রহ করে সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। ২৫ নম্বরের এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে এ কার্যক্রম দুপুর ২টা ২৫ মিনিটে সম্পন্ন হবে।
প্রবেশপত্র ও উত্তরপত্র পূরণে সতর্কতা
নির্দেশনায় বলা হয়েছে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা নিতে হবে। পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে পরীক্ষার অন্তত পাঁচ দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে সরবরাহ করা উত্তরপত্রে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোডসহ প্রয়োজনীয় তথ্য ওএমআর ফরমে সঠিকভাবে লিখতে হবে এবং নির্ধারিত বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্রের মার্জিনে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
এ ছাড়া পরীক্ষার্থীদের তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
মুসআব/
পাঠকের মতামত:
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- ডাচ বাংলা ও ব্রাক ব্যাংকের বাজিমাত, রেকর্ড এর পথে বিকাশ
- শেষ পর্যন্ত পদত্যাগপত্র জমা দিলেন ভাইস প্রেসিডেন্ট
- বাজারে মনিটরিংয়ের ঘাটতির অভিযোগ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- বাংলাদেশিদের জন্যও গুরুত্বপূর্ণ ভারতের ভিসার নতুন পরিবর্তন
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- সূচক বাড়ছে ডিএসইতে, তবু দরপতন ১৫৬ কোম্পানির!
- ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ
- আরএফএলের প্রথম প্রান্তিক প্রকাশ
- জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- সাবমেরিন কেবলের প্রথম প্রান্তিক প্রকাশ
- ব্যাংকিং খাতে সাইবার নিরাপত্তার বেহাল চিত্র, সামনে এলো যেসব তথ্য
- শিক্ষার্থীদের অনুষ্ঠানের মঞ্চে টিকটকার মামুন, এরপর যা ঘটল
- শুধু চেহারার মিল, তাতেই বিপাকে তেহরানের দোকানি
- ফারইস্ট নিটিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইফাদ অটোসের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- রহিম টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- মালেক স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- মীর আকতারের প্রথম প্রান্তিক প্রকাশ
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে
- বীমা ব্যবসা স্থগিত করল বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
- “গেম খেলতে খেলতেই ইসলাম গ্রহণ!”
- মিলছে টানা ছুটি, শিক্ষার্থীদের জন্য সুখবর
- কোণঠাসা ভারত: বাংলাদেশের সামনে অপার সুযোগ
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার আজকের দাম একনজরে
- বৃহস্পতিবার ঢাকার আবহাওয়ার পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর
- সাত রাজ্যের বিদ্যুৎ নিয়ে বাংলাদেশের নতুন সমীকরণ
- এমপি নুসরাতের বাড়িতে আগুন, পুড়ল পাঁচ কক্ষ
- ইসলামী ব্যাংকের মূলধন বাড়ছে পাঁচ গুণ, বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র
- ফোন ছিনতাইয়ের পর সতর্কবার্তা দিলেন আসিফ নজরুল
- প্রতিমন্ত্রীর ঘুষ-উপহার বিতর্কে ইশরাকের স্পষ্ট বার্তা
- ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিভিডেন্ড ঘোষণা
- দুলামিয়া কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- বেঙ্গল উইন্টসোর থার্মোপ্লাস্টিকসের প্রথম প্রান্তিক প্রকাশ
- অগ্নী সিস্টেমসের প্রথম প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ
- এপেক্স ফুটওয়্যারের প্রথম প্রান্তিক প্রকাশ
- সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এস্কোয়ার নিট কম্পোজিটের প্রথম প্রান্তিক প্রকাশ
- তিতাস গ্যাসের প্রথম প্রান্তিক প্রকাশ
- মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- ইউনিক হোটেলের প্রথম প্রান্তিক প্রকাশ
- কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিএসআরএ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
- লোকসান ও নেতিবাচক ইক্যুইটি সামলাতে ব্রোকাররা পেল বড় ছাড়
- রানার অটোর প্রথম প্রান্তিক প্রকাশ
- আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
- বাজার থেকে ভুলেও কিনবেন না ৫ প্রকারের মাছ
- অবসরপ্রাপ্তদের জন্য স্বস্তির খবর, সঞ্চয়পত্রের টাকা ফেরতের সুযোগ
- ‘প্রটোকলের ফাঁকে সেল্ফ প্রটোকল’-এর ব্যাখ্যা দিলেন এসিল্যান্ড
- শেয়ারবাজারের দুই কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্ত
- শেখ হাসিনার পক্ষে লড়া আইনজীবীর পরিচয় প্রকাশ
- ২০৩০ সালে দুবাইয়ের পতন, ইয়েমেন হবে নতুন দুবাই
- ডিভিডেন্ড না দেওয়ায় ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর
- মনোস্পুল বিডির ডিভিডেন্ড ঘোষণা
- লাভেলো আইসক্রিমের ডিভিডেন্ড ঘোষণা
- বিলিয়ন ডলারের ক্লাবে বাংলাদেশের ৯ শিল্প গ্রুপ!
- মাগুরা মাল্টিপ্লেক্সের ডিভিডেন্ড ঘোষণা
- এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
- এমপি নজরুল গ্রেপ্তার, সংসদে যা জানালেন স্পিকার
- এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ডিভিডেন্ড ঘোষণা
- শাহজীবাজার পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা
- আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ দফা প্রস্তাব
- সরকারি কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে প্রজ্ঞাপন জারি
- নতুন পে-স্কেলে বড় সংশোধন, পেনশন নিয়ে নতুন নির্দেশনা সরকারের
- ২৮ দিনের মধ্যে নামজারি, অনলাইনে আবেদন করবেন যেভাবে













