×
ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ

২০২৬ নভেম্বর ১২ ১১:২২:৫৪
ড্রাগন স্যুয়েটারের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ড্রাগন স্যুয়েটার অ্যান্ড স্পিনিং ৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (১১ নভেম্বর) অনুষ্ঠিত পরিচালনা বোর্ডের বৈঠকে প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থ বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৬-সেপ্টেম্বর’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছিল ০৪ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৪৬ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ০৪ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩১ পয়সা।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে