১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক তথ্য সামনে আসছে। শুরুতে অপ্রতিমের কাছে থাকা দামি আইফোন ছিনিয়ে নেওয়াকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে দেখা হলেও তদন্তে আরও কিছু বিষয় সামনে এসেছে। এর মধ্যে রয়েছে পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, বয়সে বড় তরুণদের সঙ্গে অপ্রতিমের ঘনিষ্ঠতা এবং টিকটক ভিডিও তৈরির কথা বলে তাকে ডেকে নেওয়ার তথ্য।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দিন ১৯ বছর বয়সী সাইফুল ইসলাম তুহিন মোবাইল ফোনে অপ্রতিমকে একাধিকবার বার্তা পাঠান। তাকে বাসা থেকে বের হওয়ার জন্য বলা হয়। অপ্রতিমের আইফোন দিয়ে ছবি ও টিকটক ভিডিও তৈরির কথা বলেও তাকে বাইরে যেতে রাজি করানো হয় বলে তদন্তকারীদের ভাষ্য।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মায়ের আইফোন ১৭ প্রো-ম্যাক্স নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। পরিবারের সদস্যদের সে জানিয়েছিল, বন্ধুদের সঙ্গে ছবি তুলতে যাচ্ছে। পরে বিকেল ৩টা থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে তুহিনের সঙ্গে তার দেখা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর বিভিন্ন এলাকার অন্তত চারটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুজনের চলাচলের চিত্র পাওয়া যায়। ফুটেজে তাদের পাশাপাশি হাঁটতে ও কথা বলতে দেখা গেছে। পরে আরও কয়েকজন তাদের সঙ্গে যুক্ত হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অপ্রতিম ও তুহিন পরে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি নির্জন স্থানে যায়। সেখানে মূল সড়ক থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে যেতে হয়। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, ওই এলাকায় আরও দুই কিশোর তাদের সঙ্গে যোগ দেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে অপ্রতিমের কাছ থেকে আইফোন নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় বিরোধের একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়। পরে অপ্রতিমের মৃত্যু হলে তার ফোন নিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
ঘটনার পর অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে মৃত্যুর কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত যাচাই করা হচ্ছে।তদন্তে অপ্রতিমের আইফোনের পাশাপাশি পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধের তথ্যও পেয়েছে পুলিশ।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের মোবাইল যন্ত্রাংশের প্রতিষ্ঠান ইয়েসটেকে কাজ করত গ্রেপ্তার হওয়া এক কিশোর। তদন্ত সূত্রের দাবি, ওই কিশোরকে পাঁচ হাজার টাকা ধার দিয়েছিল অপ্রতিম। সম্প্রতি সে টাকা ফেরত চাওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয় বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ধারণা, টাকা ফেরত দেওয়ার বিষয়টি এড়ানোর চিন্তাও ওই কিশোরের মধ্যে থাকতে পারে। তবে হত্যাকাণ্ডে তার নির্দিষ্ট ভূমিকা ও উদ্দেশ্য নিশ্চিত করতে তদন্ত চলছে।
তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য আসে তুহিনকে জিজ্ঞাসাবাদের সময়। শনিবার সকালে তাকে হেফাজতে নেওয়া হয়। ওই সময় অপ্রতিমের মৃত্যুর বিষয়টি তদন্তকারীদের কাছে পুরোপুরি স্পষ্ট ছিল না। পরে মরদেহ উদ্ধারের খবর পাওয়ার পর জিজ্ঞাসাবাদ জোরদার করা হয়।
পুলিশের দাবি, শুরুতে তুহিন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও পরে জিজ্ঞাসাবাদে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও আটক করা হয়।
তদন্তকারীরা জানান, তুহিনের মোবাইল ফোনে আসা কয়েকটি কলও তাদের নজরে আসে। কলদাতাদের মধ্যে অপ্রতিমের বাবার প্রতিষ্ঠানে কর্মরত এক কিশোরও ছিল। পরে তাকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশের ভাষ্য, ওই ১৫ বছর বয়সী কিশোর প্রযুক্তি ও মোবাইল ফোন ব্যবহারে দক্ষ। ঘটনার দিন সে নিজের ফোনের পরিবর্তে পরিবারের অন্য একজনের ফোন নিয়ে বের হয়েছিল। ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।অপ্রতিম ছিল বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুল কর্তৃপক্ষের ভাষ্য, সে শান্ত, মিশুক ও পড়াশোনায় ভালো ছিল।
অপ্রতিমের মামা কাজী মাহবুবুর রহমান জানান, আগে তারা গন্ধমতি এলাকায় থাকতেন। সেখানে অপ্রতিমের ১৫-১৬ বছর বয়সী রাফিন নামে এক বন্ধুর সঙ্গে পরিচয় ছিল। রাফিনের বন্ধু ছিলেন তুহিন। সেই সূত্রেই অপ্রতিমের সঙ্গে তুহিনের পরিচয় হয়।
তুহিনের মোটরসাইকেল থাকায় অপ্রতিম মাঝে মাঝে তার সঙ্গে বিভিন্ন জায়গায় যেত বলে জানিয়েছেন মামা। এভাবেই তাদের পরিচয় ও যোগাযোগ ঘনিষ্ঠ হয়ে ওঠে।
অপ্রতিমের গৃহশিক্ষক মো. আল আমিনও জানান, অপ্রতিম বয়সে বড়দের সঙ্গে সহজেই মিশত। তুহিনের সঙ্গে তার সম্পর্ক কত দিনের, তা তিনি জানেন না। তবে তুহিন মোটরসাইকেলে করে অপ্রতিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত বলে তিনি জানতে পেরেছেন।
তদন্তকারীদের কাছে অপ্রতিমের সঙ্গে বয়সে বড় কয়েকজনের একসঙ্গে চলাফেরা, ছবি তোলা ও টিকটক ভিডিও তৈরির তথ্যও রয়েছে। এসব যোগাযোগ কীভাবে তৈরি হয়েছিল এবং হত্যাকাণ্ডের সঙ্গে সেগুলোর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেলা পুলিশের সংবাদ সম্মেলনে কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন করা হলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো পুলিশ রেকর্ড পাওয়া যায়নি বলেও জানান তিনি।
এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিনসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে জেলা পুলিশ। তাদের মধ্যে তুহিন ছাড়া অন্য দুজন কিশোর। আরও একজন তরুণের সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে।
অপ্রতিম হত্যাকাণ্ডে আইফোন, পাঁচ হাজার টাকা নিয়ে বিরোধ, তুহিনের সঙ্গে তার পরিচয় এবং ঘটনার সময় আরও কয়েকজনের উপস্থিতি—সবকিছুই এখন তদন্তের আওতায় রয়েছে। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের তথ্য, ময়নাতদন্ত ও অন্যান্য ফরেনসিক আলামত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ এবং প্রত্যেকের ভূমিকা নিশ্চিত করার চেষ্টা করছে পুলিশ।
মুসআব/
পাঠকের মতামত:
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল
- ব্যাংক-এমএফএসের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম
- ভারতে হু হু করে কেন বাড়ছে এআই চশমার চাহিদা
- সিনেমার সোনালী তারকাদের আবেগঘন আড্ডা
- চুয়েটে হঠাৎ নতুন ভিসি, ক্ষোভে আন্দোলনে নামছেন শিক্ষার্থীরা
- আদালতে যা করলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী
- ট্রাম্পের নিষেধাজ্ঞার বিরুদ্ধে তিন গণমাধ্যমের মামলা
- মসজিদে সোফা পেতে এমপি’র সভা, নেটদুনিয়ায় তোলপাড়
- পরিবেশবান্ধব প্রকল্পে ইউনাইটেড ফাইন্যান্সের নতুন অর্থায়ন চুক্তি
- তদন্তের মুখে ১৭ মাসে ৩৫১ শতাংশ বাড়লো ইন্স্যুরেন্সের শেয়ার
- বহুজাতিক কোম্পানির ৮৫ কোটি টাকার শেয়ার ছাড়লেন বিদেশিরা
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর চিরকুট নিয়ে যা বললেন গবেষক
- পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত
- নগদ ও আইএফআইসি ব্যাংকের নতুন চুক্তি
- ছেলে-মেয়ের বয়ঃপ্রাপ্তির আলামত কী? জানুন শরিয়তের নির্দেশনা
- সোনালী ব্যাংকের মুনাফায় বড় লাফ, এক বছরে বেড়েছে ১৯৩ শতাংশ
- চুরির পর নতুন নোটে খরচ, যেভাবে পুলিশের জালে ধরা পড়ল চক্র
- এবার ঢাকার এমন সাহসে কাঁপছে দিল্লি!
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
- রাজনীতির বাইরে জিন্নাহর যে পরিচয় সামনে আনলেন ফাহাম আব্দুস সালাম
- স্ত্রীর মৃত্যুর দিন বিকাল ৪টা পর্যন্ত যেখানে ছিলেন এমপি নজরুল
- কবর থেকে তোলা হবে চিত্রনায়ক ও তার বাবার মরদেহ, জানা গেল কারণ
- এক ট্রিপেই বাড়তি ৫ হাজার টাকা; বাসভাড়া নিয়ে বড় দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে ২০ দিনে নতুন আমানত ২৭০০ কোটি টাকা
- অপ্রতিম হত্যার নেপথ্যে ৫ হাজার টাকা! তদন্তে মিলল নতুন তথ্য
- স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধের ঘোষণা
- প্রবাসীদের জন্য সুখবর, ৩ শহরে কনস্যুলেট খুলছে বাংলাদেশ
- টানা উত্থানের পর স্বাভাবিক দর সংশোধন শেয়ারবাজারে
- ২১ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২১ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২১ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- ইসলামী ব্যাংকের সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগ, প্রশাসকের পদত্যাগ দাবি
- সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তোলার হিড়িক, নতুন আমানতেও বড় অঙ্ক
- এবার রিটেইল পোর্টফোলিও বিক্রি করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাদির মুখে নতুন অভিযোগ
- ৫ মিউচুয়াল ফান্ডের অডিট রিপোর্টে আপত্তি
- গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
- এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, মামার বক্তব্যে নতুন প্রশ্ন
- জ্বালানি তেলের দাম বাড়ানোর নেপথ্য ৫ কারণ
- ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
- সচিবালয় অভিমুখে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিসেম্বর ঘিরে হাসিনার মাস্টারপ্ল্যান
- গ্রামীণফোন-বাংলালিংকসহ বড় প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের আলোচনা
- আশুলিয়ার প্রীতি গ্রুপের সব কারখানায় ছুটি ঘোষণা
- অপ্রতিম হত্যায় তুহিনের পুরোনো পরিচয় জানাল পুলিশ
- ৫ মিনিটে ঘুরে আসুন ৩ জেলা, বাংলাদেশেই আছে অবাক করা এই জায়গা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- বাড়িওয়ালা-ব্যবসায়ীদের জন্য নতুন আইন
জাতীয় এর সর্বশেষ খবর
- ১৩ বছরের অপ্রতিমের সঙ্গে ১৯ বছরের তুহিনের বন্ধুত্ব যেভাবে
- আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর
- মসজিদের ভেতর চেয়ার-সোফা, আয়নুল হকের সভা নিয়ে যা জানা গেল













