×
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর

২০২৬ সেপ্টেম্বর ২২ ০৮:১৪:৫৩
আবহাওয়া অফিসের পূর্বাভাসে মিলল স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক: ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

এদিকে দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়েও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কিছু কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির পরিধি আরও বাড়ার আভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। ফলে কয়েকটি এলাকায় চলমান গরম ও ভ্যাপসা আবহাওয়া কিছুটা কমে আসতে পারে।

তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব অঞ্চলে একসঙ্গে বৃষ্টি হবে না। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বিভিন্ন বিভাগে বৃষ্টির প্রবণতায় স্থানভেদে পার্থক্য থাকতে পারে। তাই কোথাও বৃষ্টির কারণে তাপমাত্রা ও অস্বস্তি কমলেও অন্য এলাকায় গরমের অনুভূতি অব্যাহত থাকতে পারে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে