কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
নিজস্ব প্রতিবেদক: আর্থিক বিবরণীতে একের পর এক অসঙ্গতি, হিসাব সংরক্ষণে ঘাটতি এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের সম্ভাব্য অভিযোগে ন্যাশনাল ফিড মিলস লিমিটেডের বিষয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির আর্থিক অনিয়ম ও সম্ভাব্য আইন লঙ্ঘনের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কাছে পর্যবেক্ষণ চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
২০২৪ ও ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে নিরীক্ষকের দেওয়া ‘কোয়ালিফায়েড ওপিনিয়ন’ এবং ‘এমফাসিস অব ম্যাটার’ নিয়ে আগস্টের প্রথম সপ্তাহে ডিএসইকে চিঠি দেয় বিএসইসি। চিঠিতে সম্ভাব্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়েও মতামত দিতে বলা হয়েছে।
বিএসইসি জানিয়েছে, ২০২৫ অর্থবছরের আর্থিক বিবরণী পর্যালোচনায় নিরীক্ষকের পর্যবেক্ষণ অনুযায়ী কোম্পানিটি আইন অনুযায়ী প্রয়োজনীয় হিসাববই যথাযথভাবে সংরক্ষণ করেনি। পাশাপাশি নিরীক্ষকের দেওয়া আপত্তির বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদের প্রতিবেদনে প্রয়োজনীয় ব্যাখ্যাও দেওয়া হয়নি, যা কোম্পানি আইন অনুযায়ী দেওয়ার কথা।
এ কারণে সম্ভাব্য আইন লঙ্ঘন, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয়সহ বিস্তারিত পর্যবেক্ষণ ৩০ কার্যদিবসের মধ্যে কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দিয়েছে বিএসইসি।
কমেছে বিক্রি, কমেছে মুনাফাও
২০১৫ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ১৮ কোটি টাকা সংগ্রহ করে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ন্যাশনাল ফিড মিলস। আইপিওর অর্থের বড় অংশ ঋণ পরিশোধ ও ব্যবসা সম্প্রসারণে ব্যবহারের কথা ছিল।
কোম্পানিটি মূলত মুরগি, মাছ ও হাঁসের খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ক্রয়-বিক্রয় ও রূপান্তরের ব্যবসা করে। পাশাপাশি বিভিন্ন ধরনের ডিম ও গবাদিপশু উৎপাদন এবং মুরগি, হাঁস, গরু, ছাগল ও ভেড়া ক্রয়-বিক্রয়ের সঙ্গেও যুক্ত প্রতিষ্ঠানটি।
তবে গত পাঁচ বছরের আর্থিক হিসাব বলছে, ২০২১ অর্থবছরের পর থেকে কোম্পানিটির বিক্রি ও মুনাফা ধারাবাহিকভাবে কমেছে। ২০২১ অর্থবছরে যেখানে কোম্পানিটির আয় ছিল ১২১ কোটি টাকা এবং নিট মুনাফা ১ কোটি ৬৮ লাখ টাকা, সেখানে ২০২৫ অর্থবছরে আয় নেমে দাঁড়িয়েছে মাত্র ১৪ কোটি ১৪ লাখ টাকায়। ওই বছর নিট মুনাফা হয়েছে ২৩ লাখ ৫৪ হাজার টাকা।
এর আগের অর্থবছর, অর্থাৎ ২০২৪ সালে কোম্পানিটি ৬ কোটি ৬৫ লাখ টাকা লোকসান করেছিল এবং কোনো ডিভিডেন্ড দেয়নি। ২০২৫ অর্থবছরে শেয়ারহোল্ডারদের মাত্র ০.১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়া হয়।
পণ্য কেনায় ২ কোটি টাকার বেশি গরমিল
নিরীক্ষকের আপত্তির বড় একটি অংশ কোম্পানির পণ্য ক্রয় ও হিসাব সংরক্ষণকে ঘিরে। নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কোম্পানি ৭ কোটি ৮৩ লাখ টাকার পণ্য ক্রয়ের তথ্য দেখিয়েছে। অথচ ভ্যাট রিটার্নে এ ক্রয়ের পরিমাণ দেখানো হয়েছে ১০ কোটি ১০ লাখ টাকা।
অর্থাৎ দুই হিসাবের মধ্যে প্রায় ২ কোটি ২৬ লাখ টাকার পার্থক্য রয়েছে। নিরীক্ষকের মতে, এর ফলে পণ্য ক্রয় কম দেখানো এবং নিট মুনাফা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেশি দেখানোর সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া ওই পণ্য ক্রয়ের হিসাব যাচাইয়ের জন্য প্রয়োজনীয় লেজার, ভাউচার ও অন্যান্য সহায়ক নথিও নিরীক্ষক খুঁজে পাননি।
৮ কোটি ৭৬ লাখ টাকার পাওনা নিয়েও প্রশ্ন
২০২৫ সালের ৩০ জুন কোম্পানিটির হিসাব অনুযায়ী পাওনা ছিল ৮ কোটি ৭৬ লাখ টাকা। তবে এসব পাওনার একটি অংশ আদায়যোগ্য না হওয়ার সম্ভাবনা থাকলেও তা বাদ দেওয়া হয়নি কিংবা সংশ্লিষ্ট হিসাবমান অনুযায়ী প্রয়োজনীয় সংস্থান রাখা হয়নি বলে নিরীক্ষক উল্লেখ করেছেন।
পাওনাগুলোর পরবর্তী অবস্থা যাচাই করার মতো পর্যাপ্ত নথিও পাওয়া যায়নি। সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে পাঠানো ব্যালান্স নিশ্চিতকরণ চিঠিরও কোনো জবাব পাওয়া যায়নি।
একইভাবে ৮৪ লাখ ২১ হাজার টাকার প্রদেয় হিসাবও যাচাই করতে পারেননি নিরীক্ষক। সংশ্লিষ্ট লেজার, সহায়ক কাগজপত্র এবং নিশ্চিতকরণ চিঠির জবাব না পাওয়ায় এই হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
সুদ ব্যয়েও প্রায় ২ কোটি টাকার অসঙ্গতি
দীর্ঘমেয়াদি ঋণের সুদ ব্যয়ের হিসাবেও বড় ধরনের গরমিল পেয়েছেন নিরীক্ষক। কোম্পানি ৪ কোটি ৪১ লাখ টাকা সুদ ও অন্যান্য চার্জ দেখালেও আর্থিক ব্যয়ের হিসাবে মেয়াদি ঋণের সুদ দেখানো হয়েছে ২ কোটি ৪৫ লাখ টাকা।
এর ফলে প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা আর্থিক ব্যয় কম দেখানো এবং একই পরিমাণ মুনাফা বেশি দেখানোর সম্ভাবনা তৈরি হয়েছে। এতে কোম্পানির ইপিএসেও উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বলে নিরীক্ষক জানিয়েছেন।
এ ছাড়া ২৫ কোটি ৭৮ লাখ টাকার ব্যাংক এশিয়া মেয়াদি ঋণের সুদ ব্যয়ের লেজার, ব্যাংক ঋণের বিবরণী এবং বছরে ১ কোটি ৯৬ লাখ টাকা পরিশোধ বা সমন্বয়ের সহায়ক নথিও পাওয়া যায়নি।
৫৫ কোটি টাকার মজুতও রইল যাচাইয়ের বাইরে
কোম্পানিটির মজুত পণ্য বা ইনভেন্টরি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। ২০২৫ সালের ৩০ জুন কোম্পানির হিসাবে ইনভেন্টরির পরিমাণ ছিল ৫৫ কোটি ৩১ লাখ টাকা।
কিন্তু ধীরগতির পণ্যের তালিকা, নষ্ট পণ্যের তালিকা, নিট আদায়যোগ্য মূল্য যাচাই, ইনভেন্টরি মূল্যায়ন প্রতিবেদন এবং গণনার শিটসহ প্রয়োজনীয় সহায়ক নথি পাওয়া যায়নি।
এমনকি ব্যবস্থাপনা এ ধরনের যাচাইয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে অবগত না থাকায় ইনভেন্টরির কোনো সরেজমিন যাচাইও করা হয়নি। ফলে বিপুল অঙ্কের ওই মজুতের হিসাব নিরীক্ষকের কাছে যাচাইহীন থেকে গেছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অর্থ দেওয়ার অভিযোগ
সংশ্লিষ্ট পক্ষকে দেওয়া অগ্রিম অর্থের হিসাবেও অসঙ্গতি পেয়েছেন নিরীক্ষক। অগ্রিম, আমানত ও প্রিপেমেন্ট হিসেবে দেখানো ২ কোটি ৪৬ লাখ টাকার মধ্যে কর্ণফুলী অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ কোটি ৩৪ লাখ টাকা এবং ন্যাশনাল হ্যাচারি লিমিটেডকে ১১ লাখ ৬৩ হাজার টাকা দেওয়া হয়েছে।
নিরীক্ষকের ভাষ্য অনুযায়ী, এসব অর্থ দেওয়ার পেছনে যথাযথ ব্যবসায়িক কারণ পাওয়া যায়নি।
এ ছাড়া পণ্য কেনার বিপরীতে ৫১ লাখ ৯১ হাজার টাকা এবং অন্যান্য সরবরাহকারীর কাছে ১২ লাখ ৫১ হাজার টাকা অগ্রিম দেওয়া হলেও এসব লেনদেনের পক্ষে পর্যাপ্ত সহায়ক নথি পাওয়া যায়নি।
সব মিলিয়ে ন্যাশনাল ফিড মিলসের আর্থিক হিসাব, পণ্য ক্রয়, পাওনা-দেনা, ঋণের সুদ, ইনভেন্টরি ও সংশ্লিষ্ট পক্ষকে দেওয়া অর্থ নিয়ে নিরীক্ষকের একাধিক পর্যবেক্ষণের পর এবার বিষয়টি বিএসইসির নজরে এসেছে। ডিএসইর পর্যবেক্ষণ পাওয়ার পর সম্ভাব্য সিকিউরিটিজ আইন লঙ্ঘনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়












