কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ, ব্যবসায়িক কার্যক্রমও পুরোপুরি স্থবির। এমন অবস্থায় তালিকাভুক্ত কোম্পানি মিথুন নিটিং অ্যান্ড ডায়িং (সিইপিজেড) লিমিটেডের শেয়ারদরে হঠাৎ অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে। মাত্র দুই কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২০ শতাংশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ১৫ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মূল্য ও লেনদেন বৃদ্ধির কারণ জানতে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়েছে ডিএসই।
গত ১৭ আগস্ট ডিএসইর পক্ষ থেকে মিথুন নিটিংয়ের কাছে জানতে চাওয়া হয়, শেয়ারদর ও লেনদেনের পরিমাণ হঠাৎ বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই), গুরুত্বপূর্ণ করপোরেট সিদ্ধান্ত কিংবা অন্য কোনো উল্লেখযোগ্য ঘটনা রয়েছে কি না।
জবাবে কোম্পানিটি জানিয়েছে, শেয়ারদর ও লেনদেনের সাম্প্রতিক উত্থানের ব্যাখ্যা দেওয়ার মতো কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য বা গুরুত্বপূর্ণ করপোরেট সিদ্ধান্ত তাদের জানা নেই।
মিথুন নিটিং আরও জানিয়েছে, কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকেরা অতীতে সম্ভাব্য বিনিয়োগকারীদের কাছে তাদের হাতে থাকা শেয়ার হস্তান্তরের উদ্যোগ নিয়েছিলেন। তবে ব্যাংক দায়সহ বিভিন্ন অনিষ্পন্ন জটিলতার কারণে সেই প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।
পরবর্তীতে সংশ্লিষ্ট শেয়ার হস্তান্তরের আবেদনটি স্থগিত রাখার জন্য ২০২৫ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করে কোম্পানিটি।
কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বর্তমানে উদ্যোক্তা বা পরিচালকদের শেয়ার নতুন কোনো বিনিয়োগকারীর কাছে হস্তান্তরের কোনো পরিকল্পনা বিবেচনাধীন নেই এবং এ ধরনের কোনো উদ্যোগ অনুমোদনও পায়নি। একই সঙ্গে সাম্প্রতিক শেয়ারদর ও লেনদেন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ করপোরেট কার্যক্রম বা অপ্রকাশিত তথ্যও নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চীনা কোম্পানির সঙ্গে মালিকানা বদলের উদ্যোগ
এর আগে মিথুন নিটিংয়ের মালিকানা পরিবর্তনের উদ্যোগ বাজারে আলোচনার জন্ম দিয়েছিল। ২০২৪ সালে চীনা প্রতিষ্ঠান ডেস্টিনেশন এক্সপ্রেস ইন্টারন্যাশনাল (ডিইএক্স-আই) লিমিটেড মিথুন নিটিংয়ের উদ্যোক্তাদের হাতে থাকা শেয়ার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করে। ওই প্রস্তাবে প্রাথমিকভাবে অনুমোদনও দিয়েছিল বিএসইসি।
প্রস্তাবিত চুক্তির আওতায় প্রয়াত উদ্যোক্তা মোজাম্মেল হক ও অন্যদের উত্তরাধিকারীদের হাতে থাকা ৫৪ লাখ ৫০ হাজার শেয়ার ডিইএক্স-আইয়ের কাছে হস্তান্তরের কথা ছিল।
তবে ব্যাংক দায় এবং অন্যান্য অনিষ্পন্ন জটিলতার কারণে সেই শেয়ার হস্তান্তর শেষ পর্যন্ত সম্পন্ন হয়নি। পরে ডিইএক্স-আই পুনরায় আবেদন করলেও সমঝোতা স্মারকে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি ও পর্যাপ্ত নথিপত্র না থাকায় বিএসইসি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে।
এদিকে মিথুন নিটিংয়ের কারখানা ২০১৯ সাল থেকেই বন্ধ রয়েছে। একই সঙ্গে কোম্পানিটির ব্যবসায়িক ও পরিচালন কার্যক্রমও পুরোপুরি বন্ধ। এমন পরিস্থিতিতে কোনো মালিকানা পরিবর্তনের অনুমোদিত পরিকল্পনা না থাকার পরও সাম্প্রতিক সময়ে শেয়ারদরের ২০ শতাংশ উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।
মামুন/
পাঠকের মতামত:
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
- কারখানা বন্ধ, মালিকানা বদলও নয়—তারপরও শেয়ার দরে বড় ঝড়












