৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের নন-ক্যাডার প্রক্রিয়ায় সমাজসেবা অফিসার পদে নিয়োগের জন্য সুপারিশ পেয়েও চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত রয়েছেন ৫০ প্রার্থী। একই বিসিএসে সুপারিশ পাওয়া অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের প্রার্থীরা এরই মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করে কর্মস্থলে যোগ দিলেও সমাজসেবা অধিদপ্তরের এই ৫০ পদের নিয়োগ কার্যক্রম অজ্ঞাত প্রশাসনিক জটিলতায় আটকে আছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০২৫ সালের ২৭ নভেম্বর ৪৫তম বিসিএসের নন-ক্যাডার তালিকা থেকে ৫৪৫ জনকে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অধিদপ্তরে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করে। এর মধ্যে নবম গ্রেডের ৫০টি এবং দশম গ্রেডের ৭টি সরকারি প্রতিষ্ঠানে পদ বণ্টন করা হয়। ওই তালিকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার পদে নবম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ পান ৫০ জন।
তবে সুপারিশ প্রকাশের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাজসেবা অফিসারদের নিয়োগপ্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। অথচ একই তালিকায় সুপারিশ পাওয়া অন্যান্য ক্যাটাগরির প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ভেরিফিকেশনসহ নিয়োগের বিভিন্ন ধাপ সম্পন্ন হয়েছে কিংবা শেষ পর্যায়ে রয়েছে।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, অন্যান্য দপ্তরের নিয়োগপ্রক্রিয়া এগিয়ে গেলেও সমাজসেবা অফিসার পদে প্রশাসনিক কার্যক্রম এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ফলে সুপারিশ পেয়েও চাকরিতে যোগদানের অপেক্ষায় থাকা ৫০ প্রার্থীর মধ্যে তৈরি হয়েছে গভীর হতাশা ও অনিশ্চয়তা।
সুপারিশপ্রাপ্তদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে। চাকরিতে যোগদানের নিশ্চয়তা না থাকায় তারা মানসিক ও আর্থিক চাপের মধ্যেও রয়েছেন। দ্রুত প্রশাসনিক জটিলতা নিরসন করে নিয়োগের গেজেট প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
সুপারিশপ্রাপ্ত ৫০ জনের মধ্যে তিনজন প্রার্থীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তাদের একজন চিন্ময় কুমার মণ্ডল। তিনি বলেন, গত বছরের ২৭ নভেম্বর ফল প্রকাশের পর দ্রুতই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় কাজ করার সুযোগ পাবেন—এমন প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু দীর্ঘ সময় পার হলেও চূড়ান্ত নিয়োগ কিংবা গেজেট প্রকাশের কোনো অগ্রগতি না থাকায় তিনি হতাশ।
চিন্ময় কুমার মণ্ডলের ভাষ্য, তাদের ফাইল বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে পিএসসি, জনপ্রশাসন মন্ত্রণালয় কিংবা সমাজকল্যাণ মন্ত্রণালয়—কোনো জায়গা থেকেই স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। এক দপ্তর থেকে অন্য দপ্তরে যোগাযোগ করেও তারা কেবল অনিশ্চয়তার মধ্যেই পড়ছেন। অন্য পদগুলোর নিয়োগ এগিয়ে গেলেও তাদের ক্ষেত্রে দীর্ঘ নীরবতা প্রার্থী ও তাদের পরিবারকে হতাশ করেছে।
তিনি বলেন, পিএসসি, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে দ্রুত সমন্বয় করে ফাইলটির সুরাহা করা প্রয়োজন। একই সঙ্গে দ্রুত গেজেট প্রকাশের মাধ্যমে তাদের নিয়োগ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে নন-ক্যাডার প্রার্থীদের ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে কি না জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘আমরা সব ফাইল সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’
পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হলে তারাও জানায়, পিএসসি থেকে সুপারিশপ্রাপ্ত নন-ক্যাডারদের ফাইল সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে এ বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা পিএসসি থেকে কোনো ফাইল পাইনি। আমাদের পিএসসি সরাসরি ফাইল পাঠায়, জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদের পাঠায় না। পিএসসি আমাদের পাঠালেই আমরা নিয়োগ দিয়ে দেব।’
পিএসসি ও জনপ্রশাসন মন্ত্রণালয় ফাইল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে—এ তথ্য জানানো হলেও সমাজকল্যাণ মন্ত্রণালয় সুপারিশসংক্রান্ত ফাইল পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। ফলে ফাইলটি আসলে কোন পর্যায়ে রয়েছে এবং ৫০ প্রার্থীর নিয়োগ কেন আটকে আছে, তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন।
সিরাজ/
পাঠকের মতামত:
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
জাতীয় এর সর্বশেষ খবর
- ৪৫তম বিসিএসের ৫০ প্রার্থীর নিয়োগে অজানা জটিলতা
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা













