তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরের কথা উল্লেখ করে শুক্রবার একটি বিবৃতি প্রকাশ করেছিল ভারতের রাষ্ট্রপতি ভবন। তবে প্রকাশের এক ঘণ্টারও কম সময়ের মধ্যে সেটি প্রত্যাহার করে নেওয়া হয়। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাষ্ট্রপতি ভবনের প্রকাশিত প্রাথমিক বিবৃতিকে ঘিরে ধারণা তৈরি হয়েছিল, পরদিন অর্থাৎ শনিবার থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত সফরটি নিয়ে বাংলাদেশ কিংবা ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
শুক্রবার দুপুর ২টার দিকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতি হিসেবে পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হবে। এ কারণে শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
‘আগামী শনিবার প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না’ শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে আগামী শনিবার, ২২ আগস্ট ২০২৬, রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান বন্ধ থাকবে।
তবে প্রকাশের কিছু সময় পরই রাষ্ট্রপতি ভবনের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাধ্যম থেকে বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়। বিকেল ৩টার দিকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়, ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘আগামী শনিবার প্রহরী পরিবর্তনের অনুষ্ঠান হবে না’ শিরোনামে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত দিল্লি বা ঢাকা—কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করেনি। ফলে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সফরের ইঙ্গিত দিয়ে বিবৃতি প্রকাশের পর সেটি প্রত্যাহারের ঘটনাটি নতুন করে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের সফর উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়। দেশটির রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রটোকলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত এই অনুষ্ঠানে ফোরকোর্টে তিন বাহিনীর গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং সফররত অতিথির সঙ্গে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়।
আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে সফররত নেতার সম্মানে রাষ্ট্রপতির পক্ষ থেকে নৈশভোজের আয়োজনেরও প্রচলন রয়েছে। এসব আয়োজনের মাধ্যমে বিদেশি রাষ্ট্রপ্রধান বা গুরুত্বপূর্ণ অতিথিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাগত জানানো হয়।
প্রটোকল অনুযায়ী, আনুষ্ঠানিক অভ্যর্থনার আগের দিন পূর্ণাঙ্গ পোশাকে মহড়া অনুষ্ঠিত হয়। ফলে রাষ্ট্রপতি ভবনের প্রথম বিবৃতিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ থাকায় তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মিরাজ/
পাঠকের মতামত:
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- তারেকের দিল্লি সফরের বিবৃতি দিয়েই সরিয়ে নিল ভারত
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র













