হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে চিকিৎসকেরা তাঁকে সুস্থ ঘোষণা করার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়।
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) অভিযোগ করেছে, এভাবে তাঁকে কারাগারে ফেরানো সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপন্থী। এ ঘটনায় আদালত অবমাননার আবেদন করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে দলটি।
পিটিআইয়ের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ইমরান খানকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখার কথা ছিল। কিন্তু সেই নির্দেশনা অনুসরণ না করেই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ইমরানের বোন উজমা খান জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা চলাকালে তাঁর ভাই অভিযোগ করেছেন যে কারাগারে তাঁকে বারবার নির্যাতন করা হচ্ছে। তবে এই অভিযোগের বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইমরান খানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে না নিয়ে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়েছিল। পরে হাসপাতাল পরিবর্তনের কারণ হিসেবে নিরাপত্তাজনিত বিষয়কে সামনে আনেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়। তবে নিরাপত্তার কারণে তাঁকে নির্ধারিত হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে পিটিআই অভিযোগ করেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ইমরান খানকে তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি। হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তও আদালতের আদেশের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করেছে দলটি।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও বিষয়টিকে আদালত অবমাননা হিসেবে অভিহিত করেছেন। তাঁর ভাষায়, এটি সুপ্রিম কোর্টের আদেশের অবমাননার শামিল।
এর আগে ইমরান খানের আইনজীবীরা দাবি করেছিলেন, কারাগারে থাকার সময় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিশেষ করে তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার অভিযোগও করেছিলেন তারা।
পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতারা ধারণা করেছিলেন, ইমরান খান অন্তত কয়েক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, চিকিৎসকেরা প্রয়োজন মনে করলে তাঁকে হাসপাতালে রাখা হবে, আর কারাগারেই চিকিৎসা সম্ভব হলে সেখানেই ফিরিয়ে দেওয়া হবে।
সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বৃহস্পতিবার জানিয়েছিলেন, চিকিৎসকদের মতামতের ভিত্তিতেই ইমরানের পরবর্তী অবস্থান নির্ধারণ করা হবে। হাসপাতালে চিকিৎসার প্রয়োজন থাকলে তাঁকে সেখানেই রাখা হবে, অন্যথায় কারাগারে ফেরত পাঠানো হবে।
শুক্রবার আতাউল্লাহ তারার জানান, চক্ষু ও হৃদরোগ বিশেষজ্ঞসহ একটি চিকিৎসক দল ইমরান খানের বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা করেছে। চিকিৎসকেরা তাঁকে সুস্থ ঘোষণা করার পর শুক্রবার ভোর ৫টার দিকে তাঁকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
- স্বল্প সুদে ঋণ মিললেই সোলারে যাবে ১৩০০ পোশাক কারখানা
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- মন্ত্রিসভায় আসছেন আরও চার নতুন মুখ আজ
- এইচএসসির ফল নিয়ে অপেক্ষার অবসান, যে সময়ে প্রকাশ হতে পারে
- ৫০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বড় পরিবর্তন
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- স্বর্ণের বাজারে বড় পরিবর্তন, নতুন দরে ভরি কত জানুন
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র
- খেলাপি ঋণ আদায়ে বড় পরিবর্তন, এবার মাঠে নামছে নতুন প্রতিষ্ঠান
- সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর; পে স্কেল নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- শেয়ারবাজার উন্নয়নে কমোডিটি এক্সচেঞ্জ সিএসইর নতুন উদ্যোগ
- প্রযুক্তিনির্ভর ও পলিসিহোল্ডারবান্ধব হওয়ার পরিকল্পনা মেঘনা লাইফের
- ব্যাংকের পাশাপাশি শেয়ারবাজারনির্ভর আবাসন অর্থায়নের সম্ভাবনা
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড
- ২০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- পতনের পর সামান্য উত্থান, হতাশ বিনিয়োগকারীরা
- সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড-০১-এর বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা
- বাংলাদেশের অন অ্যারাইভাল ভিসায় বড় পরিবর্তন
- এসএসসি খাতা পুনঃনিরীক্ষণের ফল কবে? তারিখ জানাল শিক্ষা বোর্ড
- যে কারণে ফখরুল ভোটার হলেও ভোট দিতে পারছেন না অলি
- কারখানা বন্ধ, ব্যবসা স্থবির; তবু বাড়ছে মিথুন নিটিংয়ের শেয়ারদর
- উত্তরা ফাইন্যান্সে বাংলাদেশ ব্যাংকের ৪ প্রশাসক নিয়োগ
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- অর্থনীতিতে নতুন স্বস্তি, রপ্তানিতে মাসিক রেকর্ড
- পাটওয়ারীর বক্তব্য ঘিরে চাঁদপুরে বিএনপির কঠোর সিদ্ধান্ত
- কলরেট, ডাটা ও নেটওয়ার্ক নিয়ে গ্রাহকদের জন্য বড় সুখবর
- স্বর্ণের দামে নতুন সিদ্ধান্ত বাজুসের, আজ যে দামে বিক্রি হবে
- মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি বানাতে তারেক রহমানের বড় নির্দেশ
- কৃষি অর্থায়ন বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে এবি ব্যাংক
- ডিএসইর দুই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, ক্ষমা চাওয়ার নির্দেশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানসহ পুরো বোর্ড বিলুপ্ত
- এনসিসি ব্যাংকের ২০ শাখা রূপান্তরে বাংলাদেশ ব্যাংকের নীতিগত অনুমোদন
- শাস্তির মুখে বিএসইসির ২২ কর্মকর্তা, ১৭ জনের বাধ্যতামূলক অবসর
- তিন মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- ব্যাংক এশিয়ায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা গ্রেপ্তার
- বাজার নিয়ন্ত্রণে নতুন কমিশনের দৃশ্যমান উদ্যোগ নেই, টানা পতনে শেয়ারবাজার
- ১৯ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৯ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সৌদি পাঠ্যবইয়ে জেরুজালেম ও ইহুদিদের প্রসঙ্গ নিয়ে বড় পরিবর্তন
- চেয়ারম্যানের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা বলল বিএসইসি
- রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোট দেওয়ার নিয়ম
- স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- হাসিনার প্রত্যর্পণ বনাম তারেকের ভারত সফর—বীণা সিক্রি যা বললেন
- হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
- নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ
- আজকের ২২, ২১ ও ১৮ ক্যারেটের দাম দেখে নিন
- চাঁদ দেখা যায়নি, ২৬ আগস্টের ছুটি নিয়ে যা সিদ্ধান্ত
- ঢাকার অনুরোধ, দিল্লির জবাব—হাসিনার প্রত্যর্পণ নিয়ে এলো গুরুত্বপূর্ণ তথ্য
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
- মার্জিন ঋণের মাপকাঠি হিসেবে সর্বোচ্চ পিই রেশিও ৪০
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- চলতি সপ্তাহে আসছে ১৩ ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- আদনানের জেনেক্স শেয়ার বিক্রি-হস্তান্তরে বিএসইসির নিষেধাজ্ঞা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- হাসপাতাল থেকে কয়েক ঘণ্টায় আবার কারাগারে ইমরান খান
- কিমকে নিয়ে ট্রাম্পের বড় পরিকল্পনা, উত্তর কোরিয়ার জবাব আরও বড়
- শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, ‘বাবু’ শব্দেই মিলল রহস্যের সূত্র













