ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬

স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল

২০২৬ আগস্ট ১৯ ১১:৪৬:৫০
স্কুলে দুই ছাত্রীকে মূত্র পান করানোর অভিযোগ, এরপর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই ছাত্রীকে মূত্র মিশ্রিত পানি পান করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার গুনা জেলার আরন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, পঞ্চম শ্রেণির এক ছাত্র তার দুই নারী সহপাঠীর পানির বোতলে মূত্র মিশিয়ে দেয়। পরে ওই দুই ছাত্রীকে সেই পানি পান করতে বাধ্য করা হয়।

ঘটনার পর দুই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। অভিযোগ, তাদের অভিযোগ গুরুত্বের সঙ্গে না নিয়ে প্রধান শিক্ষক বলেন, মুখের স্বাদ খারাপ লাগলে ১০ রুপির একটি চকোলেট খেলে ভালো লাগবে।

বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার দুই ছাত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় গ্রামবাসীরা বিদ্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। তারা অভিযুক্ত শিক্ষার্থীদের পাশাপাশি প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেন।

ঘটনার খবর পাওয়ার পর আরনের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) মঞ্জুষা খাত্রি তহসিলদার ও ব্লক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠান।

ব্লক শিক্ষা কর্মকর্তাকে ঘটনার তদন্ত করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

গুনার জেলা ম্যাজিস্ট্রেট কিশোর কুমার কানিয়াল বলেন, দুই ছাত্রী অভিযোগ করেছে যে কয়েকজন শিক্ষার্থী তাদের পানির বোতল থেকে মূত্র পান করিয়েছে। একই শ্রেণির এক শিক্ষার্থী পুরো ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনায় আরও কয়েকজন ছাত্র জড়িত থাকতে পারে বলে কর্তৃপক্ষের ধারণা।

অভিযুক্ত শিক্ষার্থী ও তার বাবা-মাকে ডেকে পাঠানো হচ্ছে। পাশাপাশি প্রধান শিক্ষককেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা তৈরি হলে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক পুলিশ সদস্য নিয়ে সেখানে পৌঁছান।

এসডিএম মঞ্জুষা খাত্রি জানান, প্রশাসনের কর্মকর্তারা দুই আক্রান্ত ছাত্রী, তাদের পরিবারের সদস্য এবং অভিযুক্ত শিক্ষার্থীদের কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত বক্তব্য নিয়েছেন।

তদন্ত শেষ হওয়ার পর ঘটনার সঙ্গে কারা জড়িত এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা করেছেন কি না, তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে