ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য

২০২৬ আগস্ট ১৫ ১০:৩৪:৩৯
হারিকেন হাতে নেতা, আসিফ মাহমুদের বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের উচ্চমূল্য ও বিদ্যুতের লোডশেডিং নিয়ে দেশে যখন আলোচনা-সমালোচনা চলছে, তখন বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সম্প্রতি তেলের দাম ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত একটি প্রতিবাদ কর্মসূচিতে এক নেতাকে হাতে হারিকেন নিয়ে অংশ নিতে দেখা যায়। পরে সেই হারিকেনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন আসিফ মাহমুদ।

ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “দাম বেশি হওয়ায় তেল ছাড়া হারিকেন নিয়ে আসছে। অন করা গেলো না।”

তার এই মন্তব্যকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতির বিষয়টি নিয়ে ব্যঙ্গ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে তেল সংকট নিয়েও সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন আসিফ মাহমুদ। গত মার্চে তিনি অভিযোগ করেন, সরকারের ঘনিষ্ঠ কেউ তেল মজুত করছেন। তার দাবি ছিল, সাধারণত দেশে অন্তত দুই মাসের তেল মজুত থাকার কথা থাকলেও এক মাসের ব্যবধানে এমন সংকট তৈরি হওয়া নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে জ্বালানি তেলের দাম নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বৈশ্বিক বাজারে অস্থিরতা থাকলেও নির্দিষ্ট সময়ে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

হারিকেনের ছবি ও আসিফ মাহমুদের ব্যঙ্গাত্মক মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক আলোচনা নতুন করে জোরালো হয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে