সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগ, শাস্তির মুখে ইসলামী ব্যাংক কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম (এস আলম)সহ ৩৮ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করা ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ ইয়াসীন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের পর তাকে ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
ইসলামী ব্যাংক থেকে ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে মো. সাহাবুদ্দিন, সাইফুল আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে অনুসন্ধানের আবেদন করেছিলেন ইয়াসীন আলী। সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন।
ইয়াসীনের সাময়িক বরখাস্তের বিষয়ে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন বলেন, শাখা পর্যায়ের কোনো কর্মকর্তার সরাসরি দুদকে অভিযোগ করার সুযোগ নেই। ঋণসংক্রান্ত অনিয়মের ক্ষেত্রে আদালতের শরণাপন্ন হওয়ার নিয়ম রয়েছে। আদালত প্রয়োজন মনে করলে বিষয়টি অধিকতর তদন্তের জন্য দুদকে পাঠাতে পারে। এ ছাড়া দুদকের সঙ্গে যোগাযোগের জন্য ব্যাংকের আলাদা বিভাগ রয়েছে।
তিনি বলেন, শাখার একজন কর্মকর্তা কেন সরাসরি দুদকে অভিযোগ করেছেন, বিষয়টি স্পষ্ট নয়। এ কারণেই বিভাগীয় তদন্তের স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকের নিয়ম অনুযায়ী আদালতের শরণাপন্ন হওয়ার কথাও জানান তিনি।
তবে ইসলামী ব্যাংকের নথিপত্র বিশ্লেষণে ভিন্ন তথ্য পাওয়া গেছে। নথি অনুযায়ী, গত ২৬ জুলাইয়ের সিদ্ধান্তের পর ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াসীন আলীকে নির্দিষ্ট একটি বিষয়ে আনুষ্ঠানিক দায়িত্ব দেওয়া হয়।
সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গ্যালাক্সি সোয়েটার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দুদকে দাখিলের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়ে ২৭ জুলাই শাখা ব্যবস্থাপনার পক্ষ থেকে একটি চিঠিও জারি করা হয়।
নথিতে আরও জানা যায়, মো. সাহাবুদ্দিন ২০১৭ সালে জে এম সি বিল্ডার্স লিমিটেডের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানও হন। ২০২৩ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেন তিনি।
ব্যাংকের নথি অনুযায়ী, ২০১৭ সালের ৮ জুন থেকে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন।
মিজান/
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রীর আত্মীয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলছে ডিবি
- সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- দুদকে অভিযোগ দেওয়ায় ইসলামী ব্যাংকের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
- ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, তেলের বাজারে নতুন চাপ
- মাত্র ৩ দিনের ব্যবধানে স্বর্ণের দামে নতুন পরিবর্তন
- সরকারি চাকরিতে ছুটির নতুন হিসাব, ২৮ দিনের ছুটি নিয়ে যা জানা জরুরি
- ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যে যা জানা গেল
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
- পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
- অকার্যকর তিন এনবিএফআই, অনিশ্চয়তায় সাধারণ বিনিয়োগকারীরা
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- ডায়েরির এক শব্দে ১০ বছর পর বাবাকে ফিরে পেল পরিবার
- দাবি পরিশোধ সক্ষমতায় সর্বোচ্চ রেটিং পেল দুই বীমা কোম্পানি
- নতুন ইউটিউবারদের জন্য কঠিন হচ্ছে আয়, ২০২৭ থেকে যে নিয়ম
- ১১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে জোরালো উত্থান
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব অঞ্চলে দেখা যাবে পূর্ণগ্রাস
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কার্যক্রম সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
- বিয়েতে ৫ লাখ টাকা দিচ্ছে সরকার, জানুন যোগ্যতা
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- গলায় রামদা ধরে এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিলো এরপর যা ঘটল সম্পত্তি
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- ৭৭ হাজার শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত, যা বললেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে বড় পরিবর্তন, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- ৩৩ থেকে ৩৪, বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা ব্যবস্থা
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- মুনাফায় রেকর্ড, তবুও ব্র্যাক ব্যাংক ছাড়ছেন বিদেশি বিনিয়োগকারীরা
- হাসিনার প্রোগ্রাম থেকে যে কারণে বের হয়ে গেলেন ৪৪০০০ দর্শক
- সরকারি কর্মীদের বেতন বাড়ানো নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সাহাবুদ্দিন-এস আলমের বিরুদ্ধে অভিযোগ, শাস্তির মুখে ইসলামী ব্যাংক কর্মকর্তা
- সামান্য পতনে দিন শেষ, সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা
- ১২ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১২ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার










