ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬

১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ আগস্ট ১২ ১৪:২৪:৫৬
১২ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১২ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.০০ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান। ফান্ডের ইউনিট দর ৩০ পয়সা বা ৬.০০ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস লি:-এর শেয়ার দর ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ কমেছে।

তালিকায় চতুর্থ স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড-এর ইউনিট দর ৫০ পয়সা বা ৫.২১ শতাংশ কমেছে। পঞ্চম স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লি:, যার শেয়ার দর ২০ পয়সা বা ৪.৭৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে এম.এল. ডাইং ৪.৪০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৪.৩৫ শতাংশ, যৌথভাবে ইবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও ফার্স্ট ফাইন্যান্স ৪.০০ শতাংশ এবং ইনট্র্যাকো রিফুয়েলিং স্টেশন ৩.৮৩ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে