শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ারবাজারে তারল্য বাড়াতে ‘বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫’ সংশোধনের উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে ব্যাংক, বিমা ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) শেয়ারে মার্জিন অর্থায়নের ক্ষেত্রে ‘পিই রেশিও’র পরিবর্তে ‘পিবি রেশিও’ চালুর প্রস্তাব করা হয়েছিল। তবে এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় ‘পিবি রেশিও’ বাতিলের চিন্তা করছে কমিশন।
বিএসইসির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্যাংক, এনবিএফআই ও সাধারণ বিমা খাতে ‘পিবি রেশিও’ না রাখার সিদ্ধান্ত আসতে পারে। তবে পরীক্ষামূলকভাবে জীবনবিমা খাতে এটি রাখার বিষয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।
গত ১৯ জুলাই সংশোধিত খসড়া বিধিমালা প্রকাশ করে সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ ও আপত্তি আহ্বান করে বিএসইসি। নির্ধারিত দুই সপ্তাহের সময়সীমা শেষ হয়েছে। এখন পাওয়া মতামতগুলো কমিশন সভায় পর্যালোচনা করা হবে। এরপর বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।
খসড়া বিধিমালায় ব্যাংক, বিমা ও এনবিএফআই ছাড়া অন্যান্য কোম্পানির পিই রেশিও ৩০-এর বেশি হলে মার্জিন ঋণের জন্য শেয়ারটি অযোগ্য বিবেচনার প্রস্তাব করা হয়েছে। জনমতের ভিত্তিতে এই সীমা বাড়িয়ে ৪০ করার চিন্তা করছে কমিশন। এতে আরও বেশি কোম্পানি মার্জিন সুবিধার আওতায় আসবে।
বর্তমানে গ্রাহকের ইকুইটি ৭৫ শতাংশের নিচে নামলে মার্জিন কল দেওয়ার বিধান রয়েছে। সংশোধিত প্রস্তাবে এই সীমা ৭০ শতাংশ করার কথা বলা হয়েছে। একই সঙ্গে মার্জিন কলের পর প্রয়োজনীয় ইকুইটি পুনরুদ্ধারে তিন কার্যদিবস সময় দেওয়ার প্রস্তাব রয়েছে।
কমিশন এখন ইকুইটি ৫০ শতাংশের নিচে নামলে আগাম নোটিশ দিয়ে শেয়ার বিক্রির সুযোগ এবং ২৫ শতাংশের নিচে নেমে গেলে আগাম নোটিশ ছাড়াই শেয়ার বিক্রির বিধান যুক্ত করার কথা ভাবছে। তবে ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম জোরপূর্বক বিক্রির সীমা ৪০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
প্রস্তাবিত বিধিমালায় স্টকব্রোকার, মার্চেন্ট ব্যাংক ও পোর্টফোলিও ব্যবস্থাপকদের মূলধন বা নিট সম্পদের সর্বোচ্চ পাঁচগুণ পর্যন্ত মার্জিন ঋণ দেওয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে। বর্তমানে এই সীমা তিনগুণ। ফলে ১০০ টাকা মূলধনের বিপরীতে ঋণ দেওয়ার সক্ষমতা ৩০০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা হতে পারে।
এ ছাড়া মার্জিন ঋণের জন্য গ্রাহকের বিও হিসাবে ন্যূনতম সিকিউরিটিজের পরিমাণ ৫ লাখ টাকা থেকে কমিয়ে ৩ লাখ টাকা করার প্রস্তাব রয়েছে।
বর্তমানে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের পাশাপাশি ‘বি’ ক্যাটাগরির ৫ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দেওয়া কোম্পানির শেয়ারে মার্জিন সুবিধা রয়েছে। নতুন ব্যবস্থায় ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির সব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণের সুযোগ দেওয়ার চিন্তা করা হচ্ছে।
তবে ‘জেড’, ‘এন’ ও ‘জি’ শ্রেণির কোম্পানি, এসএমই মার্কেটের শেয়ার এবং এটিবি ও ওটিসি প্ল্যাটফর্মের সিকিউরিটিজ মার্জিন ঋণের বাইরে থাকবে।
বিধিমালা সহজ হলে বাজারে তারল্য ও লেনদেন বাড়তে পারে। তবে বিশ্লেষকদের মতে, কম লভ্যাংশ দেওয়া ‘বি’ ক্যাটাগরির শেয়ারে মার্জিন সুবিধা এবং পিই রেশিওর সীমা ৪০ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে ঝুঁকি তৈরি করতে পারে। দুর্বল কোম্পানির শেয়ারে অতিরিক্ত মার্জিন ঋণ বিনিয়োগকারীদের ক্ষতির মাত্রা বাড়াতে পারে।
একইভাবে, কোনো একক শেয়ারে মার্জিন ঋণদাতার অর্থায়নের সীমা মোট তহবিলের ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ করা হলে নির্দিষ্ট শেয়ারে ঋণের ঘনত্ব বাড়ার আশঙ্কা রয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেন, মার্জিন ঋণের প্রস্তাবটি সর্বশেষ কোন অবস্থায় রয়েছে, তা তাঁর জানা নেই। তবে কমিশন বাজারবান্ধব সিদ্ধান্ত নেবে।
বিএসইসি চেয়ারম্যান মাসুদ খানও জানিয়েছেন, ‘পিবি রেশিও’ নিয়ে বাজারে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ায় বিষয়টি পর্যালোচনা করা হবে। তাঁর মতে, কোনো বিধান বাজারের জন্য ভালোভাবে বোঝা না গেলে সেটি কার্যকর হওয়ার পর ‘হিতে বিপরীত’ হতে পারে। তাই অংশীজনদের যৌক্তিক মতামত বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মুসআব/
পাঠকের মতামত:
- ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবির নেপথ্যে যা জানা গেল
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন
- ব্যাংক পর্ষদের দুই বছরের মেয়াদসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
- পাটকল বেসরকারিকরণে কর্মসংস্থান বাড়ানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
- অর্থ আত্মসাত: ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে
- অকার্যকর তিন এনবিএফআই, অনিশ্চয়তায় সাধারণ বিনিয়োগকারীরা
- মার্জিন ঋণ শিথিলের গুঞ্জনে চাঙা উভয় শেয়ারবাজার
- ডায়েরির এক শব্দে ১০ বছর পর বাবাকে ফিরে পেল পরিবার
- দাবি পরিশোধ সক্ষমতায় সর্বোচ্চ রেটিং পেল দুই বীমা কোম্পানি
- নতুন ইউটিউবারদের জন্য কঠিন হচ্ছে আয়, ২০২৭ থেকে যে নিয়ম
- ১১ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১১ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১১ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- দরপতনের ধাক্কা কাটিয়ে শেয়ারবাজারে জোরালো উত্থান
- বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, যেসব অঞ্চলে দেখা যাবে পূর্ণগ্রাস
- মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রথম ও দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কার্যক্রম সম্প্রসারণে জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- মাইডাস ফাইন্যান্সের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত
- বিয়েতে ৫ লাখ টাকা দিচ্ছে সরকার, জানুন যোগ্যতা
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- গলায় রামদা ধরে এমপির বাড়ি-সম্পত্তি লিখে নিলো এরপর যা ঘটল সম্পত্তি
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- ৭৭ হাজার শিক্ষক নিয়োগে নতুন সিদ্ধান্ত, যা বললেন শিক্ষামন্ত্রী
- সারাদেশে বড় পরিবর্তন, যা বলছে আবহাওয়া অধিদপ্তর
- প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই
- ৩৩ থেকে ৩৪, বদলে যাচ্ছে বাংলাদেশের ভিসা ব্যবস্থা
- লোকসানের চাপে আইসিবি, প্রথমবার সম্পদের প্রকৃত মূল্যায়ন
- বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের নিকট বিনিয়োগকারীর খোলা চিঠি
- ৪২ ঋণখেলাপির বিদেশি সম্পদ ফেরাতে আন্তর্জাতিক অভিযান
- সম্মিলিত ইসলামী ব্যাংকের আরও এক ধাপ অগ্রগতি
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা! সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ
- হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে যা হলো
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- প্রয়াত উদ্যোক্তার শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্রেডিট রেটিংয়ে সর্বোচ্চ স্তরে বিএজিআইসি
- ডিএসইর দুই প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্ব প্রত্যাহার
- শেয়ারবাজারে সূচকের উত্থান, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ১০ আগস্ট ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব হচ্ছেন যিনি
- সরকারি বিল-বন্ডে ব্যক্তির আগ্রহ কমছে, টাকা যাচ্ছে কোথায়?
- ১০০ টাকার ভাত-মাংসে ভাইরাল, এবার গ্রেপ্তার ‘ভাত মিজান’
- এসএসসি ফল পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা
- হঠাৎ তিন লিজিং কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ
- এসএসসি ও এইচএসসি ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য বড় সুখবর
- মুনাফা থেকে লোকসানে ৩ ব্যাংক
- জাতির উদ্দেশে যা বললেন ড. ইউনূস
- লোকসান থেকে মুনাফায় ফিরেছে তালিকাভুক্ত একটি ব্যাংক
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- সরকারি কর্মচারীদের জন্য নতুন বার্তা, আলোচিত বেতন ইস্যু
- তিন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা
- প্রায় ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- আইনি নোটিশ পাঠালেন আসিফ মাহমুদ, ৭ দিনের আল্টিমেটাম
- দ্বিতীয় প্রান্তিকে ১৭ ব্যাংকের চমক
- বাজুসের নতুন ঘোষণা, রেকর্ড দামে সোনা বিক্রি শুরু
- এসএসসি ফল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে বৃহস্পতিবার
- ভাইরাল মেসেজ নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে তারল্য বাড়াতে বিএসইসির নতুন উদ্যোগ, বদলাচ্ছে মার্জিনের নিয়ম
- ওয়ালটন হাইটেকের সঙ্গে ডিজিটেকের একীভূতকরণে হাইকোর্টের অনুমোদন











