ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

২০২৬ আগস্ট ১১ ১০:৩৩:০৯
প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।

এর আগে ২০২৫ সালের রোববার (৩ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পরিচালনা পরিষদের ১৪১তম বোর্ড সভায় মারুফ সাত্তার আলীকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল।

প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের একটি নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে মোটরযান, অগ্নি, মেরিন, ইঞ্জিনিয়ারিং, দুর্ঘটনাসহ বিভিন্ন ধরনের সাধারণ বীমা সেবা রয়েছে। কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশজুড়ে প্রতিষ্ঠানটির ৬৩টি শাখা রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে