ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬

ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক

২০২৬ আগস্ট ০৫ ১২:১২:১১
ধারাবাহিক লোকসানে ৫ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ৩১টি ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যানুযায়ী আলোচ্য সময়ে ধারাবাহিক লোকসানে পড়েছে ৫টি ব্যাংক। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে ১৭টি এবং কমেছে ৫ ব্যাংকের। এছাড়া, দ্বিতীয় প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে ৩টি ব্যাংক এবং লোকসান থেকে মুনাফায় ফিরেছে একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ধারাবাহিক লোকসানে থাকা ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, আইএফআইসি ইসলামিক ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক।

এবি ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ১৬ টাকা ৭৮ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছিল ১৯ টাকা ৬৩ পয়সা ।

আইসিবি ইসলামিক ব্যাংক অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ২৮ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছিল ৪২ পয়সা ।

আইএফআইসি ইসলামিক ব্যাংক অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ২০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ৩ টাকা ২৭ পয়সা ।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছিল ৫ টাকা ৮৭ পয়সা ।

ন্যাশনাল ব্যাংক অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ২ টাকা ৩৭ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ৩ টাকা ৬ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ১ টাকা ৩৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ১৫ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত লোকসান হয়েছিল ১ টাকা ১১ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে