ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬

ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ আগস্ট ০২ ১১:১১:২২
ডেল্টা লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৪ হাজার ২৯২ কোটি ৪ লাখ টাকা। ২০২৫ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ৪৭ কোটি ২৭ লাখ ৮০ হাজার টাকা।

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির নিট প্রিমিয়াম আয় হয়েছে ২৫৯ কোটি ৭৮ লাখ ৭০ হাজার টাকা। আগের বছরের একই সময়ে নিট প্রিমিয়াম ছিল ২৪৫ কোটি ১৭ লাখ ৮০ হাজার টাকা।

অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন ছয় মাসে কোম্পানিটির নিট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৪৮৬ কোটি ৬৯ লাখ ৩০ হাজার টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৪৩৯ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।

এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির মোট ব্যয় হয়েছে ২৮২ কোটি ১১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৫ সালের একই সময়ে মোট ব্যয় ছিল ২৫৬ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা।

এছাড়া চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে মোট ব্যয় দাঁড়িয়েছে ৫০২ কোটি ২৬ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ ব্যয়ের পরিমাণ ছিল ৪৮১ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে