ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬

ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ

২০২৬ আগস্ট ০১ ০০:০৮:৪৩
ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, ভাঙচুরের ভিডিও প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে সিলেটের জৈন্তাপুর থেকে ফেরার পথে আবারও হামলার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুক্রবার (৩১ জুলাই) রাত প্রায় পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টের সঙ্গে ২৩ সেকেন্ডের একটি ভিডিওও শেয়ার করেন, যেখানে একটি গাড়ির ভাঙা কাচ এবং একজনের রক্তাক্ত হাত দেখা যায়।

ভিডিওতে উপস্থিত একজনকে বলতে শোনা যায়, কিছুক্ষণ আগে বিএনপির নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়িতে হামলা চালিয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। হামলার ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছেন কি না বা এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উল্লেখ্য, এর আগে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে উত্তেজনা ও হামলার অভিযোগ সামনে আসে। সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে