ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন

২০২৬ জুলাই ৩১ ১৯:৩৮:১৯
রাজনীতিতে নতুন বিতর্ক, ফোনালাপ নিয়ে মুখোমুখি রাশেদ-নাসীরুদ্দীন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে দুই দফা ফোন করে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি করেন রাশেদ খাঁন।

রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে ফোন করে অনুরোধ করেন, তিনি যেন তার বিরুদ্ধে আর কোনো বক্তব্য না দেন। এর জবাবে রাশেদ খাঁন বলেন, নাসীরুদ্দীন যদি প্রধানমন্ত্রী, তার পরিবারের সদস্য এবং মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা বন্ধ করেন, তাহলে তিনি বিষয়টি বিবেচনা করবেন।

রাশেদের দাবি, পরে একই রাতে নাসীরুদ্দীন আবার ফোন করে অভিযোগ করেন, তিনি নাহিদ ও আসিফের কাছ থেকে টাকা নিয়েছেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য প্রকাশ করে দেওয়ার হুমকি দেন।

রাশেদ খাঁন দাবি করেন, তিনি এসব অভিযোগ অস্বীকার করে নাসীরুদ্দীনকে তার কাছে থাকা সব তথ্য প্রকাশ করার আহ্বান জানান। তার ভাষ্য, তিনি কখনো নাহিদ বা আসিফের কাছ থেকে কোনো অর্থ নেননি এবং তার নামে ফ্ল্যাট থাকার অভিযোগও সঠিক নয়।

ফেসবুক পোস্টে রাশেদ আরও বলেন, প্রথম ফোনকলের পর তিনি ভেবেছিলেন নাসীরুদ্দীন তার অবস্থান পরিবর্তন করেছেন। তবে পরদিন তার বক্তব্য দেখে সেই ধারণা বদলে যায়।

তবে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে