ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট

২০২৬ জুলাই ৩১ ১৭:২৩:০৮
ব্যাংক কার্ড থেকে এমএফএসে টাকা যোগে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: ব্যক্তিগত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে ব্যাংক কার্ড থেকে ‘অ্যাড মানি’ সুবিধা চালুর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক পিএসডি-১ সার্কুলার লেটার নম্বর-০৩/২০২৬ জারি করে নতুন নির্দেশনা দিয়েছে।নতুন সার্কুলারের মাধ্যমে গত ১৯ মে জারি করা নির্দেশনার ক্রমিক নম্বর ২ ও ৩ বাস্তবায়নের সময়সীমা সংশোধন করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যে যেসব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান এবং তফসিলি ব্যাংক নির্ধারিত শর্ত পূরণ করতে ব্যর্থ হবে, তাদের ব্যাংক কার্ড থেকে এমএফএসে ‘অ্যাড মানি’ সেবা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে স্থগিত করা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৮ ধারার আওতায় এ নির্দেশনা জারি করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও স্পষ্ট করেছে, সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তটি শুধুমাত্র সংশ্লিষ্ট দুটি নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে প্রযোজ্য। গত ১৯ মে জারি করা মূল সার্কুলারের অন্যান্য সব নির্দেশনা আগের মতোই বহাল থাকবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সেগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে