ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

২০২৬ জুলাই ৩১ ১৬:৩৪:০১
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৬-৩০ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকার শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ১৯ লাখ ৪০ হাজার টাকার। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.৫১ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটিসি। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮০ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৫ শতাংশ।

লেনদেনের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে সাপোর্ট। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে কোম্পানিটির ২৩ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.১৮ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ফেকডিল- এর ২২ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা (২.১২ শতাংশ), শাহজিবাজার পাওয়ারের ২০ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা (১.৯৩ শতাংশ), বেক্সিমকোর ১৮ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকা (১.৭৪ শতাংশ), এমএল ডাইংয়ের ১৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা (১.৬৯ শতাংশ), ইন্দোবাংলা ফার্মার ১৬ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা (১.৫৬ শতাংশ), আরগন ডেনিমের ১৬ কোটি ৫১ লাখ ৮০ হাজার টাকা (১.৫৬ শতাংশ) এবং আইপিডিসির ১৬ কোটি ২৭ লাখ ১০ হাজার টাকা (১.৫৪ শতাংশ)।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে