এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে জনপ্রশাসন আরও জনমুখী হয়ে উঠবে বলে অভিমত দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তার ভাষায়, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দক্ষ, উদ্ভাবনী, প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমুখী প্রশাসন প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত। পাশাপাশি একটি সমৃদ্ধ, মর্যাদাবান ও উজ্জ্বল বাংলাদেশ গড়তে মেধা, শ্রম ও সততার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তাগিদও দেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত ১৪৪তম ও ১৪৫তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, বর্তমান যুগের প্রশাসন কেবল কাগজপত্র সামলানোর কাজেই সীমাবদ্ধ নেই, বরং তা এখন জ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ওপর দাঁড়িয়ে আছে। নীতি বিশ্লেষণ, সেবা প্রদান, অভিযোগ নিষ্পত্তি, দুর্নীতি দমন এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যৎ প্রজন্মের প্রশাসনিক কর্মকর্তাদের এই প্রযুক্তি দক্ষভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে সরকারি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে এআই-নির্ভর করে আরও কার্যকর করার ওপরও জোর দেন তিনি।
দেশের অর্থনীতি আরও মজবুত করতে হলে তৈরি পোশাক খাতের বাইরেও চামড়া শিল্প, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, উচ্চপ্রযুক্তি উৎপাদন ও জ্ঞানভিত্তিক সেবা খাতকে এগিয়ে নেওয়া জরুরি বলে মনে করেন উপদেষ্টা। এই লক্ষ্যে সরকার চলতি অর্থবছরে স্টার্টআপ খাতের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলেও জানান তিনি।
চীনের ‘এক গ্রাম, এক পণ্য’ মডেলের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি জেলার নিজস্ব সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণের ক্ষেত্রে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ ধরনের একটি প্রকল্প পরীক্ষামূলকভাবে অন্তত একটি জেলায় বাস্তবায়নের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
তার মতে, একজন প্রশাসনিক কর্মকর্তার প্রকৃত পরিচয় নির্ধারিত হয় পদবি দিয়ে নয়, বরং তার কর্ম, সততা ও উদ্ভাবনী মানসিকতা দিয়ে। মানুষের জীবনযাত্রা সহজ করা, সময় বাঁচানো এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি কর্মকর্তাকে নতুন নতুন উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি।
উপদেষ্টা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে চলেছে, আর এই যাত্রায় রাষ্ট্র পরিচালনায় শৃঙ্খলা, জবাবদিহি ও কর্মসংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের ভূমিকা অপরিহার্য। তিনি জানান, সরকার ইতিমধ্যে ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জাতীয় কর্মপরিকল্পনা তৈরির কাজও চলমান রয়েছে। এসব উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে মাঠপর্যায়সহ সব স্তরের কর্মকর্তাদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
নবীন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কর্মজীবনের পথে নানা চ্যালেঞ্জ আসবেই, তবে প্রতিটি সংকটকেই সুযোগে পরিণত করার মানসিকতা থাকতে হবে। জ্ঞানচর্চা চালিয়ে যাওয়া এবং নতুন প্রযুক্তি ও ধারণা গ্রহণে সবসময় প্রস্তুত থাকার পরামর্শ দেন তিনি। তার কথায়, আজকের এই সনদ শিক্ষাজীবনের সমাপ্তি নয়, বরং আজীবন শেখার এক নতুন যাত্রার সূচনা মাত্র।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম বলেন, ‘জনগণের জন্য প্রশাসন, প্রশাসনের জন্য জনগণ নয়’—এই মূলনীতিকে সামনে রেখেই পুরো প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে। পাঁচ মাসব্যাপী এই প্রশিক্ষণের মধ্য দিয়ে দুই ব্যাচের মোট ৭৪ জন কর্মকর্তাকে দক্ষ, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন গড়ে তোলার উপযোগী করে প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, এনএপিডির মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক এবং বিসিএস প্রশাসন একাডেমির অনুষদ সদস্যরা।
সিরাজ.
পাঠকের মতামত:
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পে স্কেলের গেজেট নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
- বাংলাদেশি যুবককে বিয়ের নেপথ্যের গল্প বললেন পাকিস্তানি তরুণী
- রিপাবলিক ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল
- আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিল নিয়ে সরকারের ব্যাখ্যা
- ডিএসইর সাবেক সিআরও-কে শেয়ারবাজারে নিষিদ্ধ করল বিএসইসি
- আগস্ট মাসের জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা
- বিনিয়োগ পরামর্শ নীতিমালা হালনাগাদে বিএসইসির চার সদস্যের কমিটি
- ঢাকা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রাইম ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- জনতা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিকেট মাঠ থেকে যেভাবে হয়ে উঠলেন ‘আন্ডারওয়ার্ল্ডের ডন’
- গোলাপগঞ্জে হামলার দাবি, যা বললেন সারজিস আলম
- জুলাই আন্দোলন নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব
- ৩০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ৩০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ৩০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচকের শক্ত অবস্থানে সপ্তাহ শেষ, বিনিয়োগকারীদের সতর্ক পদক্ষেপ
- রেসের চার ফান্ড নিয়ে বড় আপডেট, যা বলছে ব্র্যাক ব্যাংক
- ফাইনালের পর নীরবতা ভাঙলেন রেফারি, বললেন মেসি ও ভিএআরের কথা
- দেশে ফেরা নিয়ে শেখ হাসিনাকে ঘিরে বিতর্ক ও বিশ্লেষণ
- ব্রোকারেজ হাউসগুলোকে মার্জিন ঋণগ্রহীতাদের তথ্য পাঠানোর নির্দেশ ম্যারিকোর
- সানলাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার
- চার্টার্ড লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত, জরুরি প্রয়োজনে মিলবে ১০ লাখ টাকা
- ছয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগে বদলে যেতে পারে নিয়ম
- আদালতের আদেশ অমান্য, ব্যাখ্যা দিতে ইউএনওকে নির্দেশ
- এক্সপ্রেস ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূবালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকোর অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা
- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ম্যারিকো বাংলাদেশের প্রথম প্রান্তিক প্রকাশ
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অর্থ উত্তোলনের নিয়ম আরও শিথিল
- আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফেডারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এসবিএসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির
- শেয়ারবাজারের স্থায়ী উন্নয়নে ১৮ দফা রোডম্যাপ, বিএসইসি চেয়ারম্যানকে স্মারকলিপি
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
জাতীয় এর সর্বশেষ খবর
- এআই দিয়ে বদলে যাবে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ
- সুপ্রিম কোর্টে প্রবেশাধিকার ফেরাতে সাংবাদিকদের অবস্থান ১২ আগস্ট
- হেবা আইনে আসছে নতুন বিধান, যা বললেন আইনমন্ত্রী
- শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন আইনমন্ত্রী
- ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় রদবদল













