বাংলাদেশে পেপাল-পেওনিয়ার ব্যবহারে বড় সুখবর, নতুন নীতিমালা জারি
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে নতুন ‘ব্যাংক-মধ্যস্থতাকারী আন্তঃসীমান্ত ডিজিটাল লেনদেন কাঠামো’ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে পেপাল, পেওনিয়ার, স্ট্রাইপসহ আন্তর্জাতিক পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় ব্যাংকগুলোর অংশীদারত্বের সুযোগ তৈরি হয়েছে, যা ফ্রিল্যান্সার, আইটি উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তির খবর।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইপিডি) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
নতুন নীতিমালায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে অর্থ পাঠানো এবং আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট পরিচালনার জন্য ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি)-এর সঙ্গে বাণিজ্যিক ও প্রযুক্তিগত অংশীদারত্ব গড়ে তুলতে পারবে।
নীতিমালার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা ডিজিটাল ওয়ালেট চালুর সুযোগ। এসব ওয়ালেট সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণাধীন একটি মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিটি লেনদেন রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হবে এবং অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে।
এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, সরকারি বা দাপ্তরিক সফরের ব্যয়, আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সদস্যপদ ও সাবস্ক্রিপশন ফি, ই-ভিসা, বিদেশে হোটেল বুকিং এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবার বিল পরিশোধ করা যাবে। বাংলাদেশ ব্যাংক নির্ধারিত সীমার মধ্যে আন্তর্জাতিক অনলাইন কেনাকাটার সুবিধাও থাকবে।
এছাড়া এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবের বিপরীতেও এই সুবিধা পাওয়া যাবে। ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক ব্যয়ের জন্য ডিভিএ ব্যবহার করতে পারবেন।
নতুন ব্যবস্থার ফলে ফ্রিল্যান্সার, সফটওয়্যার রপ্তানিকারক, আইটি সেবা প্রদানকারী ও ই-কমার্স উদ্যোক্তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে আয় করা অর্থ আরও সহজে দেশে আনতে পারবেন। একই সঙ্গে বাংলাদেশে আগত বিদেশি পর্যটক ও অনাবাসীরাও দেশের বিভিন্ন মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।
তবে এ সেবা চালুর আগে ব্যাংকগুলোকে কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিচালনাগত প্রস্তুতি সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে। পাশাপাশি অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই নীতিমালা বাস্তবায়ন হলে আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মগুলোর সঙ্গে দেশীয় ব্যাংকের সংযোগ আরও সহজ হবে এবং দেশের ডিজিটাল অর্থনীতি, ফ্রিল্যান্সিং ও আইটি রপ্তানি খাত নতুন গতি পাবে।
মুসআব/
পাঠকের মতামত:
- বাংলাদেশে পেপাল-পেওনিয়ার ব্যবহারে বড় সুখবর, নতুন নীতিমালা জারি
- পরোয়ানার পর গুলশানে অভিযান, আটক লতিফ সিদ্দিকী
- এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিশ্বকাপের পর নতুন বিতর্ক, ব্রাজিল-মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিবিএইচ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
- ফখরুল নয়, রাষ্ট্রপতি নিয়ে নতুন সমীকরণ
- প্রধানমন্ত্রীর জন্য উপহার, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪
- পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- মধ্যাহ্ন পর্যন্ত ঊর্ধ্বমুখী, শেষ সময়ে সংশোধনে কমল সূচক
- ২৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ
- গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদনে ইজিএম ডেকেছে এনসিসি ব্যাংক
- ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পর্ষদের একাধিক সিদ্ধান্ত
- ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফিনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবি ইসলামিক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কেনা জমি নিজের নামে লিখে নিলেন দলিল লেখক, মিলল চাঞ্চল্যকর সত্য
- এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
- বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন
- কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমার কেয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির













