বিশ্বকাপের পর নতুন বিতর্ক, ব্রাজিল-মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনাকে ঘিরে বিশ্বকাপ-পরবর্তী বিতর্কের মধ্যে নতুন অভিযোগ তুলেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তিনি দাবি করেছেন, আর্জেন্টিনার বিরুদ্ধে পরিচালিত সমালোচনামূলক প্রচারণায় অর্থায়ন করছে ব্রাজিল সরকার। তবে এ দাবির পক্ষে তিনি কোনো তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকারে মিলেই দাবি করেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার মূল কারণ ঈর্ষা এবং এতে সবচেয়ে বেশি অর্থ দিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার।
এক সাক্ষাৎকারে মিলেই বলেন, আর্জেন্টিনাবিরোধী প্রচারণার মোট অর্থায়নের ২৫ শতাংশ ব্রাজিল সরকারের কাছ থেকে এসেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টিও এই প্রচারণায় অর্থ দিয়েছে।
তার ভাষ্য, এসব প্রগতিশীল রাজনৈতিক শক্তি স্বাধীনতার ধারণার সফলতা দেখতে চায় না। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো নথি, তথ্য বা স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি।
বিশ্বকাপের পর আর্জেন্টিনাকে ঘিরে বিভিন্ন বিতর্ক সামনে আসে। টুর্নামেন্টে দলটি অতিরিক্ত সুবিধা পেয়েছে—এমন অভিযোগ যেমন ওঠে, তেমনি ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণ নিয়েও সমালোচনা হয়। প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও আলোচনায় ছিল।
এদিকে ইসরায়েলের প্রতি প্রেসিডেন্ট মিলেইর প্রকাশ্য সমর্থন এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও আন্তর্জাতিক মহলে সমালোচনা হয়েছে। তবে মিলেই এসব সমালোচনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, "তোমার যদি শত্রু থাকে, তার মানে তুমি কোনো না কোনো সময় কোনো কিছুর পক্ষে দাঁড়িয়েছ। আমরা আর্জেন্টিনার পক্ষে দাঁড়াই।" আরেক পোস্টে তিনি দাবি করেন, আর্জেন্টিনা বিশ্বে আলাদা করে নজর কাড়ে বলেই দেশটি সমালোচনার মুখে পড়ে।
অন্যদিকে, বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়। সে সময় হলিউড অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে কটাক্ষ করে মন্তব্য করেন। পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আর্জেন্টিনা বর্ণবাদের সমস্যা থাকার কথা স্বীকার করলেও পুরো দেশকে এককভাবে বর্ণবাদী হিসেবে চিহ্নিত করার বিরোধিতা করে।
মুসআব/
পাঠকের মতামত:
- বিশ্বকাপের পর নতুন বিতর্ক, ব্রাজিল-মেক্সিকোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
- ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- লাফার্জহোলসিমের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিবিএইচ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রেকিট বেনকিজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড সংরক্ষণ সুবিধার আওতা নির্ধারণ করল বিএসইসি
- সেই তাহসিন এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে, যা উপহার পেল ছোট্ট কিশোর
- ফখরুল নয়, রাষ্ট্রপতি নিয়ে নতুন সমীকরণ
- প্রধানমন্ত্রীর জন্য উপহার, বাংলাদেশ-ভারত বন্ধুত্বের নতুন বার্তা
- চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ গ্রেপ্তার ৪
- পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’
- সৌরজগতের কাছেই মিলল লুকিয়ে থাকা ৪ নতুন নক্ষত্র
- মধ্যাহ্ন পর্যন্ত ঊর্ধ্বমুখী, শেষ সময়ে সংশোধনে কমল সূচক
- ২৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৯ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৯ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ
- গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব অনুমোদনে ইজিএম ডেকেছে এনসিসি ব্যাংক
- ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের পর্ষদের একাধিক সিদ্ধান্ত
- ক্যাপিটেক গ্রোথ ব্যালান্সড ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- পপুলার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পিপলস লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফার্স্ট ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ফিনিক্স ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইসিবি ইসলামিক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কেনা জমি নিজের নামে লিখে নিলেন দলিল লেখক, মিলল চাঞ্চল্যকর সত্য
- এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- স্ট্যান্ডার্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- চট্টগ্রাম-২ আসনে নতুন মোড়, সরোয়ার আলমগীরের বিষয়ে বড় সিদ্ধান্ত
- বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ব্র্যাক ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- একের পর এক বন্ধ হচ্ছে সিএনজি স্টেশন
- কর্ণফুলী টানেলে রাতের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইউনিলিভার কনজুমার কেয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এনআরবি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইডিএলসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বার্জার পেইন্টসের প্রথম প্রান্তিক প্রকাশ
- নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- রবি আজিয়াটার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে বিএসইসিকে ১১ দফা সুপারিশ
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসি ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সপ্তাহজুড়ে ১৬ কোম্পানির ইপিএস প্রকাশ
- এমপির অপরাধ নিয়ে প্রকাশ্যে যা বললেন জামায়াত আমির













