ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’

২০২৬ জুলাই ২৯ ১৫:০৪:১১
পরীবাগের ঘটনা নিয়ে নতুন মোড়, জুবায়ের বললেন ‘পুলিশ সব জানত’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসুর সাবেক নেতা এ বি জুবায়ের (জুবায়ের বিন নেছারী)। তিনি দাবি করেছেন, ঘটনাটির ভিডিও বিকৃতভাবে প্রচার করে তার বিরুদ্ধে অপপ্রচার ও চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে জুবায়ের জানান, তার সাংবাদিক বন্ধু সিফাতুল্লাহ তাসনিম পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের কথিত পতিতাবৃত্তি সংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহে গেলে তিনি সঙ্গী হিসেবে সেখানে যান। তার দাবি, ঘটনাস্থলে যাওয়ার আগেই বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছিল এবং পুলিশকেও সেখানে আসতে অনুরোধ করা হয়।

জুবায়েরের ভাষ্য অনুযায়ী, সাংবাদিক তথ্য সংগ্রহের সময় সেখানে উপস্থিত কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করেন। পরে তারা নিজেরাও ভিডিও ধারণ শুরু করেন এবং তার সাংবাদিক বন্ধুর সঙ্গে অসদাচরণের অভিযোগও তোলেন।

তিনি আরও দাবি করেন, কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টির তাৎক্ষণিক সমাধান করে।

ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ আগে থেকেই অবগত ছিল। কিন্তু ঘটনার একটি অংশের ভিডিও ছড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে দেখা যায়। ভিডিওর শুরুতে তাদের একজন অভিযোগ করেন, জুবায়ের ও তার সহযোগীরা তাদের পরিচয় নিয়ে প্রশ্ন করেন। পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে থানায় যাওয়ার বিষয়ে আলোচনা করতে করতে তারা ব্রিজ থেকে নিচে নামেন। ভিডিওর শেষাংশে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় এখন পর্যন্ত সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক তদন্তের ফলাফল প্রকাশ হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং উভয় পক্ষের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে