ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬

নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ

২০২৬ জুলাই ২৯ ১৪:০২:৪৯
নতুন সহযোগী কোম্পানি গঠনের অনুমোদন দিল এসিআইর পর্ষদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নতুন একটি সহযোগী (সাবসিডিয়ারি) কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটির পরিচালনা পর্ষদ নীতিগত অনুমোদন দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘এসিআই গ্লোবাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডস লিমিটেড’ নামে নতুন একটি সহযোগী কোম্পানি গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নতুন কোম্পানিটির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) নির্ধারণ করা হয়েছে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) হবে ৩ কোটি টাকা।

প্রস্তাব অনুযায়ী, নতুন এ সহযোগী প্রতিষ্ঠানে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) ৮৫ শতাংশ শেয়ার ধারণ করবে। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে