বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সাধারণ বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস)-এ নতুন ‘প্রাইভেট ইনভেস্টর (PI)’ ক্যাটাগরি চালু করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে এখন থেকে সাধারণ বিনিয়োগকারীরাও বেসরকারিভাবে ইস্যু করা বন্ড, ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বিভিন্ন ইকুইটিতে প্রাথমিক পর্যায়ে বিনিয়োগের সুযোগ পাবেন।
এর আগে ডিএসইর ইএসএস প্ল্যাটফর্মে কেবল এলিজিবল ইনভেস্টর ও কোয়ালিফাইড ইনভেস্টরদের অংশগ্রহণের সুযোগ ছিল। নতুন ‘প্রাইভেট ইনভেস্টর’ ক্যাটাগরি চালুর মাধ্যমে ব্যক্তিগত খাতের সাধারণ বিনিয়োগকারী, নিবন্ধিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন তহবিলও এখন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাথমিক বিনিয়োগে অংশ নিতে পারবেন।
রোববার (২৭ জুলাই) অনলাইনে জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক সচেতনতামূলক কর্মশালায় এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কর্মশালায় মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
ডিএসই কর্মকর্তারা জানান, নতুন এই ক্যাটাগরিতে যেকোনো ব্যক্তি বা নিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করতে পারবেন। ব্যক্তিগত বিনিয়োগকারীদের ক্ষেত্রে শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং একটি বৈধ ব্যাংক হিসাব থাকলেই নিবন্ধন করা যাবে। অন্যদিকে, প্রতিষ্ঠান বা তহবিলের জন্য নিবন্ধন সনদ এবং ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ‘প্রাইভেট ইনভেস্টর’ ক্যাটাগরিতে নিবন্ধনের জন্য কোনো ধরনের ফি রাখা হয়নি। অর্থাৎ, সাধারণ বিনিয়োগকারীরা সম্পূর্ণ বিনা নিবন্ধন ফিতেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন।
কর্মশালায় ইএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন ও সাবস্ক্রিপশনের ধাপ, প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্টেশন এবং প্ল্যাটফর্ম ব্যবহারের প্রযুক্তিগত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।
ডিএসইর মতে, এই উদ্যোগের মাধ্যমে প্রচলিত শেয়ার বিনিয়োগের বাইরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য বিকল্প বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মুক্ত হবে। একই সঙ্গে দেশের শেয়ারবাজারে একটি স্বচ্ছ, আধুনিক ও ডিজিটাল বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি ভবিষ্যতে আরও বহুমুখী আর্থিক পণ্য বাজারে আনার পথও সুগম হবে।
মামুন/
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- সাকিবকে পেছনে ফেললেন পরীমনি
- কবীরের পোস্টে উড়ে গেল কৃতির বিচ্ছেদের গুঞ্জন
- যশোরে এমপির বাড়ি ঘিরে বিক্ষোভ, সড়ক অবরোধ
- রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়ার পর প্রকাশ্যে সাহাবুদ্দিনের প্রথম সফর
- হোসেন সাদাতকে বিএসইসির কমিশনার নিয়োগ
- ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ
- ২৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৮ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে সরকারের অবস্থান জানালেন তথ্য উপদেষ্টা
- আর্জেন্টিনার জালে ঝড় তোলা গোল পেল বিশ্বকাপের সেরা স্বীকৃতি
- সম্পদের হিসাব না দেওয়ার মামলায় বড় সাজা পেলেন এস কে সুর
- মামলায় হাজিরা দিয়ে যা বললেন সাবেক মেয়র আইভী
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ফাস ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বে-লিজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সাহসী তৎপরতায় যেভাবে ভেস্তে গেল ছিনতাইকারীদের পরিকল্পনা
- ২৭ জুলাই আজ থেকে কার্যকর নতুন স্বর্ণের দাম
- বিশ্বকাপের পর ফিরেই বিপাকে নেইমার
- ‘টেলিগ্রাম লীগ’ মন্তব্যে আলোচনার কেন্দ্রবিন্দু হাসনাত
- বাটা সু কোম্পানি দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ছয় মাসেই দুই দেশের ভিসা সুবিধা হারাল বাংলাদেশিরা
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে আস্থার সংকট, এবার সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের ঢল
- এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এসএসসি ২০২৬: ওয়েবসাইট বন্ধ থাকলেও যেভাবে পাবেন রেজাল্ট
- ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সিটি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইস্টার্ন ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না ৭ শ্রেণির মানুষ
- ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ‘এবার মোদির পালা’
- লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
- ইএসএসে প্রাইভেট ইনভেস্টর ক্যাটাগরি সংযোজন নিয়ে ডিএসইর কর্মশালা
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ২৫৬ কোটি টাকার শেয়ারবাজার কারসাজির মামলা, আদালতের নতুন সিদ্ধান্ত
- ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- মুক্তিযোদ্ধাদের আর্থিক সুবিধা বাড়াল সরকার
- চলবে টানা ৫ দিন, আবহাওয়ার বড় সতর্কবার্তা
- এসএসসি পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান, ফল প্রকাশের তারিখ ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- ২৭ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৭ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৭ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিএসইসির নজরদারির খবরে চাঙ্গা বাজার, সূচকের বড় উল্লম্ফন
- ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় আমানত নিয়ে বড় অভিযোগ
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- বিনিয়োগকারীদের জন্য ৬ কোম্পানির সুখবর
- চার বছরের নিয়োগ, তিন মাসেই প্রশ্ন! বিএসইসি চেয়ারম্যান নিয়ে বিতর্ক
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- লোকসান কাটিয়ে মুনাফায় ফিরছে বহুজাতিক কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- বিমা কোম্পানির মার্জিন সুবিধায় কাটছাঁটের শঙ্কা, নেতিবাচক প্রভাব শেয়ারবাজারে
- সাউথইস্ট ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- সপ্তাহজুড়ে তিন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের জন্য খুলছে ডিএসইর নতুন ডিজিটাল দুয়ার
- হোসেন সাদাতকে বিএসইসির কমিশনার নিয়োগ
- ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার, বাড়ছে বিনিয়োগকারীদের অংশগ্রহণ
- ২৮ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২৮ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার









