ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

একদিন পরই গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল

২০২৬ জুলাই ২৩ ১৬:৪২:০৮
একদিন পরই গাজী নজরুলের নতুন ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তাকে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ছড়িয়ে পড়া ভিডিওতে একজন নারীকে সঙ্গে নিয়ে গাজী নজরুল ইসলামকে একটি হোটেলে প্রবেশ করতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, হোটেলের রিসেপশনে দায়িত্বরত ব্যক্তির সঙ্গে করমর্দনের পর তারা ভেতরে প্রবেশ করেন। পরে লবিতেও তাদের একসঙ্গে দেখা যায়।

তবে ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে গত সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিও নিয়েও ব্যাপক আলোচনা হয়। ওই ভিডিও প্রসঙ্গে গাজী নজরুল ইসলাম লিখিত এক বিবৃতিতে দাবি করেন, সেখানে তার সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি জানান, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং গাড়িচালককে নিয়ে দ্বিতীয় স্ত্রীর বাবার মগবাজারের কার্যালয়ে গিয়েছিলেন।

এদিকে বুধবার (২২ জুলাই) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নতুন ভিডিওটি ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হলেও, ভিডিওটির প্রেক্ষাপট এবং সেখানে থাকা নারীর পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে