ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

২২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৬ জুলাই ২২ ১৫:০৫:৫২
২২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর পতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৭৭ শতাংশ কমেছে।

তথ্য অনুযায়ী, এদিন দর পতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লি:। কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৫০ পয়সা বা ৭.৫৩ শতাংশ কমেছে।

তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড-এর শেয়ার দর ২ টাকা ৯০ পয়সা বা ৭.০৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দর পতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিল বাংলা সুগার মিলস্‌ লিমিটেড ৬.৯৮ শতাংশ , ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৬.৪৪ শতাংশ, নিটল ইন্স্যুরেন্স ৬.০৩ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্স ৬.০২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ৫.৯৫ শতাংশ, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ৫.৩১ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলস ৫.০৪ শতাংশ কমেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে