সূচক কমলেও বিনিয়োগকারীদের আস্থা অটুট
নিজস্ব প্রতিবেদক : টানা দ্বিতীয় কার্যদিবসের মতো সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৩ জুলাই) দেশের শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনও কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
বাজার-সংশ্লিষ্টদের মতে, পুরো সপ্তাহজুড়েই বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থাকায় সূচকে ধারাবাহিক দর সংশোধন হয়েছে। সাম্প্রতিক সময়ে শেয়ার কেনার চাপ বাড়ায় বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল। এর ফলে প্রধান সূচক প্রায় ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছে যায় এবং দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার ৬০০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যায়।
তাদের ভাষ্য, সাম্প্রতিক উত্থানের তুলনায় বর্তমান দর সংশোধন স্বাভাবিক। যদিও সূচক ও লেনদেনে পতন হয়েছে, বাজারে আতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। বরং বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা রেখে শেয়ার ধরে রাখছেন। বিক্রির চাপে অনেক কোম্পানির শেয়ারের দাম তুলনামূলকভাবে কমে আসায় চলতি সপ্তাহটি নতুন করে শেয়ার কেনার জন্য ইতিবাচক সুযোগ তৈরি করেছে। বাজার-সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী সপ্তাহে বাজার আবারও ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরতে পারে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮০৪ দশমিক ২৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া ডিএসইএস সূচক ১৬ দশমিক ১১ পয়েন্ট কমে ১ হাজার ১৮৩ দশমিক ০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৯৩ পয়েন্ট হারিয়ে ২ হাজার ১৯২ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৯টির দর বেড়েছে, ৩১০টির দর কমেছে এবং ২০টির দর অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের পরিমাণও আগের দিনের তুলনায় কমেছে। বৃহস্পতিবার ডিএসইতে মোট প্রায় ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল প্রায় ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ২৭২ কোটি ২৫ লাখ টাকা।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার ২০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৬ কোটি ৮৬ লাখ টাকার তুলনায় বেশি।
সিএসইতে এদিন ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১৮৭টির দর কমেছে এবং ২২টির দর অপরিবর্তিত ছিল।
এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৬১ দশমিক ০৯ পয়েন্ট কমে ১৫ হাজার ৬১৭ দশমিক ৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে এই সূচক ২০ দশমিক ০৬ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
পাঠকের মতামত:
- সূচক কমলেও বিনিয়োগকারীদের আস্থা অটুট
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ‘সুইস টাওয়ার’ অধিগ্রহণ করবে পূবালী ব্যাংক
- আলহাজ টেক্সটাইলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- দল থেকে বহিষ্কার হয়েও এমপি ছিলেন যেসব আলোচিত নেতা
- 'আল্লাহ চেহারা দেখিয়ে দিয়েছেন'
- নেতানিয়াহুকে গ্রেপ্তার নিয়ে বড় ইউটার্ন, যা বললেন মামদানি
- প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- রান্না করতে গিয়ে গরুর মাংস মুহূর্তেই সবুজ, এরপর যা হলো
- শাহজালাল ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- যারা স্বর্ণ কিনবেন, তাদের জন্য নতুন খবর—জানুন আজকের দাম
- খালেদা জিয়াকে সেই গ্রেপ্তারকাণ্ডে নতুন মোড়
- অগ্রণী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সকালেই বড় ঘোষণা দিলেন মোদি!
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- আবাসন খাতের উন্নয়নে প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাবের বৈঠক
- ৪৯তম বিসিএসে দুই প্রার্থীর ক্যাডার পদ বাতিল
- হাসিনার পর টার্গেটে নড়বড়ে নরেন্দ্র মোদির গদি!
- ধর্ষ/ণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন প্রধান শিক্ষক
- বিশ্ব পাসপোর্ট সূচকে নতুন অবস্থান, বাংলাদেশের পাশে উত্তর কোরিয়া
- যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গাজী নজরুল ইস্যুতে কঠোর সিদ্ধান্ত জামায়াতের
- ফিনিক্স ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ইপিএস প্রকাশ করবে ১৭ কোম্পানি
- গাজী নজরুলের ভিডিও ইস্যুতে যা বললেন ঢাবি শিক্ষক মোনামি
- ‘জামায়াতে ইসলামী’ নাম পরিবর্তনের দাবি
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ
- শেয়ারবাজারে টেকসই বিনিয়োগ বাড়াতে আইএমএফের সঙ্গে বৈঠক বিএসইসির
- হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট
- রাস্তায় ধাওয়া, পরে মারধর—বনি আমিনকে ঘিরে ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য
- একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
- ২০২৭ হজের বেসরকারি প্যাকেজ ঘোষণা
- বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় মিলবে একাধিক সুবিধা
- ২২ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২২ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২২ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মুনাফা তুলে নেওয়ার প্রভাবে সূচক নিম্নমুখী, স্থিতিশীল বাজারের আভাস
- চাকরির প্রতিশ্রুতির অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসনিম জারা
- নীরবতা ভেঙে প্রশ্নফাঁস নিয়ে যা বললেন মোদি
- দল থেকে বাদ পড়লেও এমপি থাকতে পারবেন নজরুল? যা বলছে আইন
- ইউনিয়ন ক্যাপিটালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কৃষকদের বড় স্বস্তি, ৬০৫ কোটি টাকার কৃষিঋণ মওকুফ
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- বিকেলে বাবার দাফন, রাতে চাকরি—সকালে এইচএসসি পরীক্ষা
- এসি নয়, এবার মানুষ ঢুকবে ‘ফ্রিজে’— অভিনব উদ্ভাবন
- ফিফা সভাপতিকে নিয়ে ট্রাম্পের নতুন ইচ্ছা, বিশ্বজুড়ে চাঞ্চল্য
- দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম
- আর্জেন্টিনার জার্সিতে ভাইরাল, এবার ডিবির হাতে গ্রেপ্তার রুনা
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- আলহাজ টেক্সটাইল মিলসের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ভাইরাল ভিডিও বিতর্কে নতুন মোড়, ‘নীলার বাড়ি’ নিয়ে যা উঠে এলো
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- দুটি কারণে ২০৩০ বিশ্বকাপ জেতা স্পেনের জন্য প্রায় অসম্ভব
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে নতুন সময়সূচি
- একীভূত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক
- ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- সূচক কমলেও বিনিয়োগকারীদের আস্থা অটুট
- বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ‘সুইস টাওয়ার’ অধিগ্রহণ করবে পূবালী ব্যাংক
- আলহাজ টেক্সটাইলের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ
- রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্রিমিয়ার ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ








