ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

২০২৬ জুলাই ২৩ ১১:১৩:৩৭
রূপালী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংক (এপ্রিল’২৬-জুন’২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৩ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি’২৬-জুন’২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৯ পয়সা।

একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৮ টাকা ১২ পয়সা।

৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৩৭ পয়সা।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে