ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

‘জামায়াতে ইসলামী’ নাম পরিবর্তনের দাবি

২০২৬ জুলাই ২২ ১৬:৫৩:৫৪
‘জামায়াতে ইসলামী’ নাম পরিবর্তনের দাবি

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আলোচিত স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।

বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শামীম হোসেন জামায়াতের নাম ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি লিখেছেন, “এখন আমাদের দাবি হতে পারে, জামায়াতে ইসলামী দলটার নামের সঙ্গে ‘ইসলামী’ শব্দটা তুলে দিতে হবে।”

শামীম হোসেন আরও অভিযোগ করেন, জামায়াত ও তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ রয়েছে। তার দাবি, দলটির কর্মকাণ্ডের সঙ্গে তাদের নামের ব্যবহৃত ‘ইসলামী’ শব্দের সামঞ্জস্য নেই।

এর আগে সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হলেও এর সত্যতা, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকেও বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে। দলটির নেতারা অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে