ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ

২০২৬ জুলাই ২২ ১৬:৪০:২৩
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামির এক ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এ গুঞ্জন ছড়িয়ে পড়ে।

বুধবার (২২ জুলাই) বিকেল ৩টা ২৭ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসে সায়ের দাবি করেন, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে তিনি আরও দাবি করেন, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নাম আলোচনায় রয়েছে।

তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি বর্তমানে সামাজিক মাধ্যমে প্রচারিত একটি দাবি হিসেবেই রয়েছে এবং স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহল থেকে ওঠে। এ নিয়ে কয়েক দফা আন্দোলনও হয়েছে এবং বিভিন্ন সময় পদত্যাগের গুঞ্জন ছড়ালেও তিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে আসছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে