ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট

২০২৬ জুলাই ২২ ১৬:১৩:৩৩
হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনকে জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হবিগঞ্জের একটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২২ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলায় পূর্বে জারি করা রুলের নিষ্পত্তি করে আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী লুৎফে জাহান।এর আগে, গত বছরের ২১ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের কিছুক্ষণ আগে, রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”

ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

সর্বশেষ হাইকোর্টের এই আদেশের মাধ্যমে হবিগঞ্জের সংশ্লিষ্ট মামলায় তিনি জামিন পেলেও, অন্য মামলাগুলোর আইনি অবস্থার ওপর তার মুক্তি বা পরবর্তী কার্যক্রম নির্ভর করবে। মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে