ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন

২০২৬ জুলাই ১৩ ১৮:০৪:৫৭
রুমিন ফারহানাকে নিয়ে প্রশ্ন তুললেন এনসিপির সামান্তা শারমিন

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংস্কার পরিষদে ব্যারিস্টার রুমিন ফারহানা শপথ না নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সামান্তা শারমিন।

সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, রুমিন ফারহানা জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি। বিষয়টি তার কাছে প্রশ্নের জন্ম দিয়েছে।

সামান্তা শারমিনের ভাষ্য, একজন স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রাখা কতটা সম্ভব এবং রাষ্ট্রের নতুন রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেটি কতটা কার্যকর—এ নিয়ে তার মনে সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস মূল্যায়নের ক্ষেত্রে শুধু বর্তমান নয়, অতীতের নেতৃত্বকেও সমালোচনার আওতায় আনা উচিত। তার মতে, দেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে খোলামেলা আলোচনা প্রয়োজন।

এনসিপির এই নেত্রী বলেন, জনগণ অনেক সময় সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে থাকে। তবে সংসদের বাইরেও রাজনৈতিক অংশগ্রহণ ও সংস্কার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

তার বক্তব্য অনুযায়ী, শুধুমাত্র সংসদকেন্দ্রিক রাজনীতি দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে যথেষ্ট নয়; রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে আরও বিস্তৃত রাজনৈতিক অংশগ্রহণ প্রয়োজন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে