ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির

২০২৬ জুলাই ১৩ ১৭:৫৯:৫৬
সাদিক কায়েমের পর আরও ৮ কেন্দ্রীয় নেতা ছাড়লেন ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাদিক কায়েমসহ সংগঠনটির কেন্দ্রীয় ৯ নেতার দায়িত্ব শেষ হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।

তিনি জানান, এটি সংগঠনের নিয়মিত ষাণ্মাসিক সাংগঠনিক পুনর্গঠনের অংশ। এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট নেতাদের দায়িত্বের মেয়াদ শেষ হয়েছে।

সাদিক কায়েম ছাড়াও যাদের দায়িত্ব শেষ হয়েছে তারা হলেন—কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

এর আগে সাদিক কায়েম জানান, তার দায়িত্ব শেষ হওয়া ছাত্রশিবিরের নিয়মিত সাংগঠনিক প্রক্রিয়ার অংশ। উল্লেখ্য, সম্প্রতি তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, যা তার সাংগঠনিক পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে