ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক

২০২৬ জুলাই ১৩ ১৫:৪৫:৫২
বিনিয়োগকারীদের সুখবর দিল দুই ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংক—উত্তরা ব্যাংক পিএলসি এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উত্তরা ব্যাংক সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবের মাধ্যমে ঘোষিত বোনাস শেয়ার (স্টক ডিভিডেন্ড) জমা দিয়েছে। পাশাপাশি একই অর্থবছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ডও (নগদ লভ্যাংশ) সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের কাছে বিতরণ করা হয়েছে।

একইভাবে ডাচ্-বাংলা ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা দিয়েছে। এছাড়া ঘোষিত নক্যাশ ডিভিডেন্ডও সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের মধ্যে পরিশোধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য উত্তরা ব্যাংক পিএলসি ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক এবং ডাচ্-বাংলা ব্যাংক ৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে