ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

২০২৬ জুলাই ১৩ ১৫:৩৫:২০
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

নিজস্ব প্রতিবেদক: ইন্দোনেশিয়ার সেন্ট্রাল সুলাওয়েসি প্রদেশে আঘাত হেনেছে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে হাসপাতাল থেকে রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় আতঙ্কে এক রোগীর মৃত্যু হয়েছে। পাশাপাশি বহু বাড়িঘর ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আনাদোলু এজেন্সি জানায়, রোববার (১২ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ৪৬ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুলাওয়েসির বুয়োল রিজেন্সি। সেন্ট্রাল সুলাওয়েসির পাশাপাশি পার্শ্ববর্তী গোরোনতালো প্রদেশেও কম্পন অনুভূত হয়।

ভূমিকম্পের পর আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। বুয়োল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে একটি হাসপাতাল, কয়েকটি সরকারি ভবন, একটি রেস্তোরাঁ এবং বেশ কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংস্থাটির প্রধান মোহ খাকফি মারদজুন জানান, ভূমিকম্পের পর প্রধান হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার সময় হুড়োহুড়িতে এক রোগীর মৃত্যু হয়।

প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকাসহ পুরো অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত ও আতঙ্কে ঘরছাড়া মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় জরুরি ত্রাণ ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।

প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে