ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

২০২৬ জুলাই ১৩ ১৫:৩৩:১৩
শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানি তিনটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো- আমরা নেটওয়ার্ক, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং ড্যাফোডিল কম্পিউটার্স।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্ক ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি নিয়ে ১২ জুলাই এবং ড্যাফোডিল কম্পিউটার্সের রিজেন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে ১৩ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানি ৩টির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আমরা নেটওয়ার্কের শেয়ার দর ২২ জুন ছিল ১৯ টাকা ২০ পয়সা। আর ৯ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ২১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ ১২ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা প্রায় ১৩.৫৪ শতাংশ।

অপরদিকে, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২২ জুন ছিল ৩৯ টাকা ৪০ পয়সা। আর ১২ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ৪৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ ১১ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ৩০ পয়সা বা প্রায় ১৩.৭৮ শতাংশ।

এছাড়া, ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ার দর ২৮ জুন ছিল ১৪৬ টাকা ৪০ পয়সা। আর ০৯ জুলাই লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৭০ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ ৮ কর্মদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ২৪ টাকা ২০ পয়সা বা প্রায় ১৬.৫৩ শতাংশ।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে