রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা প্রত্যাবাসন ও সংকটের সমাধানে ২০২৪-২৫ সময়ে গৃহীত কূটনৈতিক উদ্যোগ এবং অর্জিত অগ্রগতির তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্বের সঙ্গে তুলে ধরতে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালানো হয়।
মন্ত্রী জানান, ওই সময় জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক স্টেকহোল্ডার সম্মেলন এবং জাতিসংঘ সদর দপ্তরে বিশেষ বৈঠক আয়োজনের মাধ্যমে সংকটটি বৈশ্বিক আলোচনায় পুনরায় গুরুত্ব পায়।
তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে রোহিঙ্গাদের বিষয়ে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে, যেখানে ১০৫টি দেশ সহ-উদ্যোক্তা হিসেবে যুক্ত ছিল। প্রস্তাবে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, বাংলাদেশ এ পর্যন্ত ছয় ধাপে ৮ লাখ ২৯ হাজার ৩৬ জন রোহিঙ্গার তথ্য মিয়ানমারের কাছে পাঠিয়েছে। এর মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৫০৩ জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার কর্তৃপক্ষ।
যাচাই সম্পন্ন হওয়া ব্যক্তিদের মধ্যে ২ লাখ ৮৩ হাজার ৮৬ জনকে ‘পূর্বে মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে দেশটির সরকার।
তিনি বলেন, রাখাইন রাজ্যের পরিবর্তিত বাস্তবতায় প্রত্যাবাসন প্রশ্নে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সহযোগিতায় রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসন কার্যক্রমও চলমান রয়েছে।
এ পর্যন্ত আইওএমের মাধ্যমে ৫ হাজার ৭১২ জন এবং আইআরসির মাধ্যমে ৬৯৭ জন রোহিঙ্গাকে বিভিন্ন দেশে পুনর্বাসন করা হয়েছে।
শুধু ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩৩৬ জন রোহিঙ্গা কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পুনর্বাসনের সুযোগ পেয়েছেন।
তবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তৃতীয় দেশে পুনর্বাসন স্থায়ী সমাধান নয়; রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসইভাবে রাখাইনে প্রত্যাবর্তনই সংকট সমাধানের মূল পথ।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা জোরদারে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স কাজ করছে এবং ক্যাম্প ব্যবস্থাপনায় নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) প্রণয়ন করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রোহিঙ্গা ক্যাম্পে ৬৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও ২০২৪ সালে তা ৪৯টিতে এবং ২০২৫ সালে ৩৫টিতে নেমে আসে। ২০২৬ সালের প্রথম তিন মাসে হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৬।
মোহাম্মদ/
পাঠকের মতামত:
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাড়ছে ইসলামী ব্যাংকের তারল্য
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
জাতীয় এর সর্বশেষ খবর
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’













