ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬

ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের

২০২৬ জুন ১৭ ১৮:২৩:৪৯
ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের

নিজস্ব প্রতিবেদক:ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় ১১ বছরের এক শিশুকে ওষুধ দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগে সিয়াম নামে এক ফামের্সি ব্যবসায়ীকে মারধরের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়ার কুমকুমারী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটি পেটের ব্যথার ওষুধের জন্য ওই ফার্মেসিতে গেলে ফার্মেসি ব্যবসায়ী সিয়াম তাকে কৌশলে ফার্মেসির ভেতর নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি সবাইকে জানালে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয় এবং পুলিশকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের ঘটনা শুনেছি এবং পুলিশ সেখান থেকে সিয়ামকে আটক করে থানায় নিয়ে এসেছে। আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে