বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শেয়ারবাজারের উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন নীতিগত উদ্যোগকে স্বাগত জানিয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন (ক্যাপমিনাফ)। বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ মতামত ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলনে ক্যাপমিনাফ জানায়, দেশের শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সংগঠনটি দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পূর্ববর্তী অর্থবছরগুলোর বাজেটেও শেয়ারবাজারসংক্রান্ত বিভিন্ন নীতির বিষয়ে তারা মতামত জানিয়েছে। সেই ধারাবাহিকতায় এবারের বাজেটেও তারা তাদের প্রতিক্রিয়া তুলে ধরেছে।
সংগঠনটির মতে, শেয়ারবাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে দেশের ইতিহাসে প্রথমবারের মতো শেয়ারবাজারবিষয়ক বিশেষ সহকারী নিয়োগ এবং অর্থমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য ও মতামত বাজারসংশ্লিষ্টদের মধ্যে নতুন আশাবাদ সৃষ্টি করেছে। পাশাপাশি বাজেট বক্তৃতায় শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যে সুস্পষ্ট অঙ্গীকার করা হয়েছে, তা সন্তোষজনক বলে মনে করে ক্যাপমিনাফ।
সংগঠনটি আরও উল্লেখ করে, নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে টি+২ সেটেলমেন্ট পদ্ধতি থেকে ধাপে ধাপে টি+১ এবং পরবর্তীতে বর্তমান সময়ের জন্য টি+০ সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইসঙ্গে ফাস্ট ট্র্যাক আদালত গঠন, ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিও অনুমোদন এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোকে মুনাফার অন্তত ৩০ শতাংশ লভ্যাংশ বিতরণে উৎসাহিত করতে নতুন করনীতি প্রবর্তনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে লেনদেন নিষ্পত্তি আরও দ্রুত, নিরাপদ ও দক্ষ হবে এবং আন্তর্জাতিক মানের বাজার অবকাঠামো গড়ে উঠবে বলে তাদের বিশ্বাস।
ক্যাপমিনাফের ভাষ্য, দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের কারণে দেশের শেয়ারবাজার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। তবে এবারের বাজেটে শেয়ারবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার যে নীতিগত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। একইসঙ্গে নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং শিল্পায়ন ও কর্মসংস্থান ত্বরান্বিত হবে।
বর্তমান বাজার পরিস্থিতি মূল্যায়ন করে সংগঠনটি জানায়, বর্তমানে দৈনিক লেনদেনের পরিমাণ ১ হাজার ২০০ কোটি থেকে ১ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ওঠানামা করছে। এতে বাজারে নতুন করে আস্থা তৈরি হচ্ছে। তাদের ধারণা, বাজেট পাস হওয়ার পর দৈনিক লেনদেন ৫ হাজার কোটি টাকার সীমা অতিক্রম করতে পারে এবং এর ফলে প্রায় ৫ লাখ মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে।
ক্যাপমিনাফ মনে করে, সরকারের ধারাবাহিক সংস্কার কর্মসূচি, নীতিগত সহায়তা এবং শেয়ারবাজারের প্রতি ইতিবাচক মনোভাব বাজারকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী, স্থিতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করবে। এর মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়বে এবং একটি আধুনিক, স্বচ্ছ ও বিনিয়োগবান্ধব শেয়ারবাজার গড়ে উঠবে।
সংগঠনটি আরও প্রস্তাব করেছে, যেসব তালিকাভুক্ত কোম্পানি টানা তিন বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে এবং যাদের উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে, সেসব কোম্পানিকে শাস্তিমূলকভাবে ‘জেড’ ক্যাটাগরিতে না পাঠিয়ে বিএসইসির মাধ্যমে প্রশাসক নিয়োগ করা হোক। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ বিনিয়োগকারী সুরক্ষার পাশাপাশি কোম্পানিগুলোর সুশাসন ও পুনরুদ্ধারে সহায়ক হবে।
ক্যাপমিনাফের নেতারা বলেন, অতীতে বিভিন্ন সরকারের সময়ে জাতীয় বাজেটে শেয়ারবাজারের উন্নয়ন নিয়ে উল্লেখযোগ্য গুরুত্ব দেওয়া হয়নি। তবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অর্থমন্ত্রী সংসদে এবং বাজেট বক্তৃতায় শেয়ারবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে সময়োপযোগী বক্তব্য দিয়েছেন। এ জন্য সংগঠনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনের শেষাংশে ক্যাপমিনাফ সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দেশের শেয়ারবাজারকে আস্থাভিত্তিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক, শক্তিশালী, স্থায়ীভাবে স্থিতিশীল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে পরিণত করার আহ্বান জানায়।
বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ক্যাপমিনাফের সভাপতি মো. রুহুল আমিন আকন্দ, মো. আছাহাব মিয়া, মো. আবুল কালাম আজাদ, মো. জাকির হোসেন চৌধুরী, মো. জাহিদুল ইসলাম লিটু, মো. মহিনউদ্দিন মিন্টু, মো. রেজাউল করিম, সালেহা খাতুন, মইনুল হোসেন, এনামুল হক, সিদ্দিকর রহমান এবং আক্তারুজ্জামানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসএ খান/
পাঠকের মতামত:
- রোহিঙ্গা ইস্যুতে কূটনৈতিক অর্জনের হিসাব দিল সরকার
- ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধ/র্ষণ ফার্মেসি মালিকের
- ১১–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য বড় সুখবর
- ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- আর্জেন্টিনাকে ২০০ কোটি ডলারের ঋণ সহায়তা অনুমোদন
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাড়ছে ইসলামী ব্যাংকের তারল্য
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
- বার্জার পেইন্টসের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বাজেট বাস্তবায়নে শেয়ারবাজারে নতুন গতি আসবে: ক্যাপমিনাফ
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ







