ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি

২০২৬ জুন ০২ ১৬:৪৮:৩৩
বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আজ (০২ জুন এপ্রিল, ২০২৬) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক প্রায় ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৬ পয়েন্টে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২৩০টির, যার মধ্যে বিক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে ৭ কোম্পানি। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিক্রেতা সঙ্কটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইল, এইচআর টেক্সটাইল, আনলিমা ইয়ার্ন, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট এবং নূরানী ডাইং।

কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ দর বেড়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়।

দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে সোনারগাঁও টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪ টাকা ৪০ পয়সায়।

তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে এইচআর টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৯০ পয়সা বা ৯.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ২০ পয়সায়

অন্য কোম্পানিগুলোর মধ্যে- আনলিমা ইয়ার্নের ২ টাকা ৫০ পয়সা বা ৯.৭৩ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ২ টাকা ৮০ পয়সা বা ৯.৬৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ২০ টাকা ১০ পয়সা বা ৮.৭১ শতাংশ এবং নূরানী ডাইংয়ের ২০ পয়সা বা ৬.৯০ শতাংশ দর বেড়েছে।

এসএ খান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে