ঢাকা, মঙ্গলবার, ২ জুন ২০২৬

বাগেরহাটে কুমিরে টেনে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার

২০২৬ জুন ০২ ১১:২১:২৭
বাগেরহাটে কুমিরে টেনে নেওয়া শিশু ফাতেমার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে কুমিরের টেনে নেওয়া এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে দীঘির মহিলা ঘাটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করেন মাজারের খাদেম ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত শিশু ফাতেমা আক্তারের (৭) পরিচয় সম্পর্কে জানা গেছে, সে মাজার এলাকায় অবস্থান করা এক মানসিক প্রতিবন্ধী নারীর মেয়ে। তার পরিবারের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এর আগে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘির পূর্ব পাশের নারীঘাটে গোসল করতে নামলে ফাতেমাকে সেখানে থাকা কুমিরটি টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার পরপরই এলাকায় চিৎকার-চেঁচামেচি শুরু হলে স্থানীয়রা নৌকা নামিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনের সদস্যরাও অভিযানে যোগ দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনার সময় ঘাটে অনেক মানুষ উপস্থিত ছিলেন। শিশুটি পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই কুমির তাকে টেনে নিয়ে যায়। উপস্থিত লোকজন চিৎকার করলেও কেউ ঝুঁকি নিয়ে পানিতে নামতে সাহস পাননি।

ঘাটসংলগ্ন এক দোকানি জানান, উদ্ধার করা মরদেহে কুমিরের কামড়ের একাধিক চিহ্ন রয়েছে।

মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, ভোরে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে মরদেহটি মহিলা ঘাটে রাখা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, নিহত শিশুটির মা ভবঘুরে ও মানসিক প্রতিবন্ধী হওয়ায় শিশুটির দাফনসহ প্রয়োজনীয় সব ব্যয় সরকার বহন করবে।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে