সাউথইস্ট ক্যাপিটালের আট বিও হিসাবের কারসাজি তদন্তে বিএসইসি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সম্ভাব্য কারসাজির অভিযোগে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের অধীন পরিচালিত একাধিক বিও হিসাবের লেনদেন তদন্তের আওতায় এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাজারে অস্বাভাবিক লেনদেন ও সন্দেহজনক কার্যক্রমের অভিযোগের পর নিয়ন্ত্রক সংস্থা নতুন করে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।
সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে প্রতিষ্ঠানটির কয়েকটি নির্দিষ্ট ক্লায়েন্ট কোড ও সংশ্লিষ্ট বিও হিসাবের কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তদন্তের নির্দেশনা সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছেও পাঠানো হয়েছে।
তদন্ত কমিটিতে বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানকে প্রধান করা হয়েছে। অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক লামিয়া আক্তার এবং মো. আতিকুল্লাহ খান।
বিএসইসির আদেশে বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেডের ক্লায়েন্ট কোড S11294, S11318, S11325, S20213, S20071, S11118, S11326 এবং S30005-এর সঙ্গে সম্পর্কিত হিসাবধারীদের শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি এসব হিসাবের মাধ্যমে সংঘটিত সম্ভাব্য বাজার কারসাজির বিষয়টিও গভীরভাবে তদন্ত করা হবে।
এ লক্ষ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সেকশন ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ১৭(ক)-এর ক্ষমতাবলে তিন সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তদন্তে সংশ্লিষ্ট বিও হিসাবের মাধ্যমে পরিচালিত শেয়ার লেনদেন, অর্থের উৎস, হিসাবধারীদের পারস্পরিক সম্পর্ক এবং সম্ভাব্য যোগসাজশের বিষয়গুলো খতিয়ে দেখা হবে। একই সঙ্গে এসব ক্লায়েন্ট কোডের সঙ্গে জড়িত অন্য সুবিধাভোগীদেরও শনাক্ত করা হবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে কয়েকটি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের ঘটনায় নিয়ন্ত্রক সংস্থা নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে সংঘবদ্ধভাবে শেয়ার কেনাবেচা, কৃত্রিমভাবে দর বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করা এবং অসাধু চক্রের তৎপরতা চিহ্নিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সংবাদ মাধ্যমকে বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটালের কয়েকটি ক্লায়েন্ট কোডের সঙ্গে সংশ্লিষ্ট সুবিধাভোগীদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি অভিযোগগুলোর সত্যতা যাচাই করবে এবং তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া গেলে কমিশন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, তদন্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা, অনিয়ম উদঘাটন করা এবং বিনিয়োগকারীদের আস্থা সুরক্ষিত রাখা।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা, আসামির মৃ/ত্যুদণ্ড
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাড়ছে ইসলামী ব্যাংকের তারল্য
- একদিনের সংশোধনের পর আবারও ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
- শেয়ার কিনবেন পরিচালক ও উদ্যোক্তারা
- প্রশাসক নিয়োগের খবরে ব্যাখ্যা দিল জিএসপি ফাইন্যান্স
- পূবালী ব্যাংকের ডিভিডেন্ড কাঠামোয় পরিবর্তন অনুমোদন
- ‘দোকানে বিএনপির লোক বসবি না’
- মূলধন ঘাটতিতে ব্যাংক খাত, সিআরএআর ঋণাত্মক
- দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা তিন আ.লীগ নেতাকর্মীর
- প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’
- ‘নামাজ পড়তে চাইলে বাংলাদেশ-পাকিস্তানে যান’
- মোদি–মেলোনির রসিকতা, আবার আলোচনায় ‘মেলোডি’
- আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল
- তথ্য অনুসন্ধান ও কনটেন্ট তৈরিতে নতুন সুবিধা আনছে মেটা
- আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন
- ডিএসইতে অরেঞ্জ ইকোনমি সামিট, টেকসই বিনিয়োগের নতুন সন্ধান
- চ'ড়-থা'প্প'ড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ
- আশুরার সরকারি ছুটি নিয়ে নতুন তথ্য
- ফুটবল বিশ্বকাপে প্রিয় দল নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
- লুৎফুজ্জামান বাবরের নামে ছড়ানো বক্তব্য নিয়ে যা জানা গেল
- সোনালী লাইফের বড় আয়োজন, সম্মানিত হলেন সেরা পারফর্মাররা
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- ইসলামী ব্যাংকের সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি
- রিং শাইনের স্থগিত আইপিও তহবিল ইস্যু নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে দর সংশোধন
- ১৫ জুন ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ জুন লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ জুন দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- নতুন হিজরি বছরে পবিত্র কাবা শরিফে নতুন গিলাফ
- বিবাহ নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- বিশ্বকাপ থেকে চ্যাম্পিয়ন্স লিগ—সবখানেই দেখা যায় এই দৃশ্য
- সারা বছর বৃষ্টির অপেক্ষায় থাকে যে মাছ
- দিল্লি ঘটনা নিয়ে জাহেদ উর রহমানের ব্যাখ্যা
- আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ
- প্রাইম লাইফের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- ন্যাশনাল ফিড মিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
- প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিম নিক্ষেপ থেকে হাতাহাতি—হাসনাতের সফরে নাটকীয় মুহূর্ত
- চেয়ারম্যানের পদত্যাগের পর ইসলামী ব্যাংক নিয়ে নতুন ব্যাখ্যা গভর্নরের
- আগামীকাল থেকে শেয়ারবাজারে নতুন সময়সূচি
- এক কোটি শেয়ার বিক্রির ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- নিয়ম ভেঙে কমিশন দেওয়ার অভিযোগ, তদন্তের মুখে ৯ বিমা কোম্পানি
- ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মে বড় পরিবর্তন
- শেয়ারবাজার সংস্কারে অর্থমন্ত্রীর মেগা প্ল্যান: আসছে ডিজিটাল আইপিও
- বিপরীত দুই মেরুতে ইসলামী ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড
- শেয়ারবাজার হবে আরও শক্তিশালী, বাজেটে সন্তুষ্ট ডিএসই
- ডিএসইতে লেনদেনের সময় বৃদ্ধি
- ‘হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই’
- বিক্রেতা সঙ্কটে হল্টেড ১১ কোম্পানি
- সিকদার ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে তালিকাভুক্ত কোম্পানি
- শেয়ারবাজারের পর নতুন দিগন্ত কমোডিটি এক্সচেঞ্জ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- দুইদিন পরেই ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের মালিকানা নির্ধারণ
- ডিএসইর দুই ট্রেকধারী প্রতিষ্ঠানের অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- এজিএমের তারিখ ও স্থান সংশোধন করলো রূপালী ব্যাংক
- চার কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা







