বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে সিকিউরিটিজ আইন লঙ্ঘন, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা এবং শেয়ার লেনদেনে নানা অনিয়মের অভিযোগে চার প্রতিষ্ঠান ও তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোট ১ কোটি ৯ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো—এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, গিবসন সিকিউরিটিজ লিমিটেড, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড এবং তালিকাভুক্ত কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। শুনানি শেষে তাদের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় গত এপ্রিল মাসে এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
বিএসইসির অনুসন্ধানে দেখা গেছে, এনবিএল সিকিউরিটিজ গ্রাহকদের ক্রয়-বিক্রয় আদেশ সংরক্ষণে ব্যর্থ হয়েছে এবং গ্রাহকের অনুমতি ছাড়াই লেনদেন সম্পন্ন করেছে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি না করা ও পেশাগত অসদাচরণের প্রমাণও পাওয়া গেছে। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল-মামুন হাসানকে ৫ লাখ এবং সাবেক অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স কর্মকর্তা ফারজানা ফেরদৌসীকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ওপর মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের বিরুদ্ধে গ্রাহক মো. আইয়ুব আলীর সঙ্গে গুরুতর প্রতারণার প্রমাণ পেয়েছে কমিশন। তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে গ্রাহকের ই-মেইলে ভুয়া পোর্টফোলিও স্টেটমেন্ট পাঠাত এবং প্রকৃত তথ্য গোপন রাখত। ২০২২ সালের ২৪ আগস্ট পর্যন্ত সঠিক তথ্য পাঠানো হলেও, পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জুলাই পর্যন্ত একই ই-মেইলে জাল স্টেটমেন্ট পাঠানো হয়।
এছাড়া গ্রাহকের মোবাইল নম্বর ইচ্ছাকৃতভাবে পরিবর্তন করে ভুল নম্বর যুক্ত করা হয়, যাতে তিনি সিডিবিএল থেকে লেনদেন সংক্রান্ত কোনো নোটিফিকেশন না পান। তদন্তে আরও উঠে আসে, কোম্পানির এক কর্মীর ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে এসব ভুয়া স্টেটমেন্ট পাঠানো হয়েছে, যা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়েছে।
এসব অনিয়মের কারণে ইউসিবি স্টক ব্রোকারেজকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ রহমত পাশা এবং কর্মকর্তা মো. শহিদুজ্জামানকে ১৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া কমপ্লায়েন্স অফিসার মো. রফিকুল ইসলাম ও কর্মকর্তা আবদুল আহাদ শেখকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ওপর মোট ৬৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডে একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পেয়েছে বিএসইসি। তদন্তে দেখা যায়, কোম্পানিটি টানা তিন বছর লোকসানে থেকেও কোনো নগদ লভ্যাংশ ঘোষণা করেনি এবং এর সংরক্ষিত লোকসান পরিশোধিত মূলধনের চেয়েও বেশি হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটি বিএসইসির ‘এক্সিট প্ল্যান’-এর আওতায় পড়ে।
এছাড়া কোম্পানিটি তিন বছরের বেশি সময় ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তি ফি পরিশোধ করেনি। ২০২২ সালের অক্টোবর থেকে শেয়ার ধারণ ও ফ্রি-ফ্লোট সংক্রান্ত মাসিক প্রতিবেদন দাখিল করেনি এবং ২০২২ সালের জুনের পর থেকে ত্রৈমাসিক ও বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দেওয়া বন্ধ রেখেছে।
তদন্তে আরও দেখা যায়, দীর্ঘদিন ধরে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়নি। পাশাপাশি কোম্পানির ওয়েবসাইট অকার্যকর ছিল এবং দীর্ঘ সময় ধরে কোম্পানি সচিব ও প্রধান আর্থিক কর্মকর্তার পদ শূন্য ছিল, যা করপোরেট গভর্ন্যান্স নীতিমালার লঙ্ঘন।
এসব অনিয়মের কারণে কোম্পানির চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন, পরিচালক মো. আমজাদ হোসেন ও খান হাবিবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক সুফিয়া খাতুন, সিএফও মো. এজাজ উদ্দিন এবং কোম্পানি সচিব মিলন খানকে ৪ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে এ খাতে মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ২৪ লাখ টাকা।
অন্যদিকে পৃথক ঘটনায় গিবসন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফাকে সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
এসউদ্দিন/
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- বৃষ্টিতে স্ত্রীর জন্য ছাতা—প্রধানমন্ত্রীর মানবিক মুহূর্ত ভাইরাল
- মে মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ
- স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের
- ফেসবুক পোস্টেই বিপদ! ছাত্রদল নেতা বহিষ্কার
- কয়েক মিনিটেই যেভাবে শূন্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট
- নারীদের নাক-কান ছিদ্র করার ইসলামী বিধান
- ০৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে দুর্বল সূচনা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ০৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- আদায় বৃদ্ধি ও কর সুবিধায় শক্তিশালী বিডিকমের অপারেটিং ক্যাশ ফ্লো
- বিক্রয় ও আদায় কমে চাপ বেড়েছে সিলভা ফার্মার আর্থিক অবস্থায়
- উৎপাদন ব্যাহত, সুদ ও কাঁচামাল খরচে মুনাফায় বড় ধস তালিকাভুক্ত কোম্পানির
- বিক্রি ও সংগ্রহ বাড়ায় আর্থিক সূচকে ইতিবাচক ধারা অ্যাপেক্স ফুডসের
- নগদ প্রবাহ নেতিবাচক, তবে সম্পদ বেড়েছে অ্যাপেক্স ট্যানারির
- রাজস্ব বাড়লেও খরচের চাপে মুনাফা কমেছে কনফিডেন্স সিমেন্টের
- উৎপাদন কমায় মুনাফায় ধাক্কা, তবে ক্যাশ ফ্লোতে বড় উন্নতি শাশা ডেনিমের
- বিদ্যুৎ সংকট ও ব্যয় বৃদ্ধিতে চাপে দেশবন্ধু পলিমার
- গ্রুপ পুনর্গঠনে পদক্ষেপ: বিদেশি সাবসিডিয়ারি বন্ধের অনুমোদন তালিকাভুক্ত কোম্পানির
- উৎপাদন ব্যাহত, আয় কম—তৃতীয় প্রান্তিকে চাপে মেঘনা সিমেন্ট
- নিয়ন্ত্রক শর্তে আটকে ডিভিডেন্ড, আর্থিক চাপে তিন ব্যাংক
- ইতালিতে ভাইকে হত্যা: এবার সামনে এলো ২ নারীর চক্রান্ত
- বিএসইসির কড়াকড়ি: ১০ ব্যাংকের মার্জিন ঋণে নিষেধাজ্ঞা
- মৃত্যু ও জানাজা নিয়ে বিতর্কিত মন্তব্য ফজলুর রহমানের
- সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন
- রাজনীতিতে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাকিব আল হাসান
- এনসিপিতে যোগ দেওয়ার জবাবে যা বললেন জাতীয় দলের ক্রিকেটার
- যেভাবে মিলল যুক্তরাষ্ট্রের খুন হওয়া বৃষ্টির মরদেহ
- একযোগে ২৯ কমিটি ঘোষণা করল ছাত্রদল
- এপস্টেইনের গোপন চিরকুটের লেখা প্রকাশ পেল
- সংরক্ষিত নারী আসনের এমপিদের শপথ আজ
- গবেষণায় চমক—গোপন কথাই বাড়াচ্ছে মানসিক চাপ
- দেড় বছরের জট কাটল; ভারত ভিসা নিয়ে বড় আপডেট
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- সোনার বাজারে অস্থিরতা—আজকের নতুন দাম
- অ্যাসেট ম্যানেজমেন্ট খাতে কঠোর হচ্ছে বিএসইসি
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর!
- দাম বাড়তেই তেলের লাইন উধাও যা বললেন আখতার
- উচ্চকক্ষ নিয়ে নতুন বিতর্ক—যা বললেন মির্জা ফখরুল
- বদলে যাচ্ছে ক্রিকেটারদের খাবারের তালিকা
- যেভাবে মিললো বৃষ্টির মরদেহ, জানালো পুলিশ
- সৌদিকে জানিয়ে আমিরাতে হামলার ইঙ্গিত
- সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের হতাশ করল দশ ব্যাংক
- সপ্তাহজুড়ে আর্থিক খাতের দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বহুজাতিক দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে বীমা খাতের ১৫ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সপ্তাহজুড়ে ১০ ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- ঢাকা ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- যুক্তরাষ্ট্রে কন্ট্র্যাক্ট ম্যারেজ করলেন চিত্রনায়িকা মৌসুমী
- অবশেষে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা
- শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সুখবর
- ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদায় বড় পরিবর্তন!
- শেয়ারবাজারের ১০ ব্যাংক নামছে জেড ক্যাটাগরিতে
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৫০ কোম্পানি
- বাটা সু কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু ফেব্রিক্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ৭ কোম্পানি
- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- মিডল্যান্ড ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- আইপিডিসির ডিভিডেন্ড ঘোষণা
- ডেল্টা স্পিনার্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা, ৪ প্রতিষ্ঠানের কোটি টাকার জরিমানা
- ০৩ মে লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- শেয়ারবাজারে দুর্বল সূচনা, বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ০৩ মে দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ০৩ মে দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার











