ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের

২০২৬ মে ০৩ ১৬:৩৩:৩৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসনাতের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, সংসদে দেওয়া বক্তব্যের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের “ভণ্ডামি” প্রকাশ করেছেন।

রোববার (৩ মে) রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জ্বালানি, অর্থনীতি, সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনের উদ্বোধনী সেশনে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নির্বাচন যাতে হয়, সে কারণে চাপের মুখে পড়ে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে—এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জাতির সামনে নিজের অবস্থান পরিষ্কার করেছেন।”

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্যের ফলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকেই নিজেদের প্রতারিত মনে করছেন।

অনুষ্ঠানে তিনি প্রশাসনের সমালোচনা করে বলেন, “অনেক আমলা সরকারি চাকরির সুবিধা নিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করেন।”

সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কার এ দেশের অনিবার্য বাস্তবতা। এই প্রজন্ম যেহেতু জুলাই আন্দোলন ঘটাতে পেরেছে, তাই আজ না হয় কাল—সংস্কার হবেই।”

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে