ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট

২০২৬ মে ০১ ১৯:১৭:১৫
সাদিক কায়েমের মেয়র ইস্যুতে আব্দুল কাদেরের পোস্ট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মনোনয়ন পাওয়ার পর ডাকসুর ভিপি সাদিক কায়েমকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

শুক্রবার (১ মে) দুপুর ৩টা ১৮ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি প্রথমেই লেখেন, “সাদিক ভাইকে অভিনন্দন এবং শুভকামনা!”

তিনি পোস্টে উল্লেখ করেন, ডাকসু পরিচালনার পর সাদিক কায়েমকে নিয়ে শিক্ষার্থী ও জনগণের মধ্যে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে তিনি যেকোনো নির্বাচনে অংশ নিলে বড় ব্যবধানে জয়ী হতে পারেন। এমন পরিস্থিতিতে তাকে শুভেচ্ছা জানানো স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

কাদের আরও লেখেন, সাদিক কায়েমের জুলাইয়ের আগের ও পরের রাজনৈতিক ভূমিকা নিয়ে জনমনে নানা বিতর্ক রয়েছে। তবে জুলাই আন্দোলনে তার ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন এবং সেই কারণে শুভকামনা জানান।

তবে পোস্টের পরবর্তী অংশে তিনি সমালোচনামূলক অবস্থান নেন। তার অভিযোগ, ডাকসু নির্বাচনের সময় নিজেদের অ-লেজুড়বৃত্তিক সংগঠন হিসেবে উপস্থাপন করা হলেও পরে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হওয়ায় শিক্ষার্থীদের একাংশ হতাশ হয়েছে।

তিনি লেখেন, জামায়াত থেকে সাদিক কায়েমকে মনোনয়ন দেওয়া হয়েছে। অথচ ডাকসু নির্বাচনের সময় তারা নিজেদের আলাদা রাজনৈতিক পরিচয়ে উপস্থাপন করেছিল এবং প্রতিপক্ষের বিরুদ্ধে নানা বক্তব্য দিয়েছিল বলে দাবি করেন তিনি।

কাদের আরও বলেন, সেই সময় শিক্ষার্থীদের বোঝানো হয়েছিল তারা লেজুড়বৃত্তিক রাজনীতি করে না এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। কিন্তু পরবর্তীতে জামায়াতের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তার অংশগ্রহণ নিয়ে প্রশ্ন ওঠে।

তিনি উল্লেখ করেন, হেলিকপ্টারে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া এবং ক্যাম্পাসে সীমিত উপস্থিতি নিয়েও সমালোচনা রয়েছে। তার মতে, ক্যাম্পাসে রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে ভিপির ভূমিকা প্রত্যাশা অনুযায়ী ছিল না।

সবশেষে তিনি লেখেন, ডাকসুর অভিজ্ঞতার পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মানুষ তার ওপর কতটা আস্থা রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। তবে জুলাই আন্দোলনের পর সাদিক কায়েমের জন্য তিনি শুভকামনা জানান।

সিরাজ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে