ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬

কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

২০২৬ মে ০১ ১১:৫৩:২৬
কারাবন্দি থেকে গৃহবন্দি সু চি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের গণতন্ত্রপন্থি সাবেক নেত্রী অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

ব্রিটিশ সংবাদমাধ্যম-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৮০ বছর বয়সী নোবেল বিজয়ী সু চিকে নেপিদোর একটি সামরিক কারাগারে রাখা হয়েছিল বলে ধারণা করা হয়।

সামরিক নেতা মিন অং হ্লাইং এক বিবৃতিতে জানান, সু চির অবশিষ্ট সাজা কমিয়ে তাকে নির্ধারিত বাসস্থানে গৃহবন্দি হিসেবে রাখার ব্যবস্থা করা হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক ছবিতে তাকে দুইজন ইউনিফর্ম পরা ব্যক্তির সঙ্গে বসে থাকতে দেখা গেছে। তবে এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন তার ছেলে কিম অ্যারিস।

তিনি বলেন, তার কাছে এমন কোনো প্রমাণ নেই যে তার মা এখনো জীবিত আছেন। তার দাবি, প্রকাশিত ছবিটি ২০২২ সালে তোলা এবং এটি বর্তমান পরিস্থিতি প্রমাণ করে না।

কিম অ্যারিস আরও বলেন, যতক্ষণ না তিনি সরাসরি তার মায়ের সঙ্গে কথা বলতে পারেন বা স্বাধীনভাবে তার অবস্থান যাচাই করা যায়, ততক্ষণ তিনি এই তথ্যকে বিশ্বাস করতে পারছেন না।

এর আগে ২০১৫ সালে দীর্ঘ সামরিক শাসনের পর গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সু চি ক্ষমতায় আসেন। তবে ২০২১ সালের অভ্যুত্থানের পর আবারও তিনি আটক হন এবং তখন থেকে তার অবস্থান ও পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

ওমর আলী/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে